Vivo T5 Lite 5G দুটি কালার অপশনে প্রকাশ করা হয়েছে।
Photo Credit: Vivo
Vivo T5 Lite 5G will be available through Flipkart
Vivo T5 Lite 5G জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে। Vivo অবশেষে তাদের নতুন বাজেট স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এটি আগামী বৃহস্পতিবার ফ্লিপকার্টে দুপুর বারোটার সময় আত্মপ্রকাশ করবে। চাইনিজ সংস্থাটি এখনও পর্যন্ত T5 সিরিজের অধীনে একজোড়া ফোন দেশের বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে Vivo T5x 5G এবং Vivo T5 Pro 5G। আসন্ন Vivo T5 Lite 5G ওই লাইআপের তৃতীয় মডেল হতে চলেছে। কোম্পানি লঞ্চের আগেই ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড প্রকাশ করেছে। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 6,500mAh ব্যাটারির সঙ্গে আসছে।
ভিভোর নয়া ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। অর্থাৎ, ফোনটি ওই ই-কমার্স সাইটের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। এছাড়াও, Vivo T5 Lite 5G-এর ল্যান্ডিং পেজ ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গিয়েছে। ডিভাইসটি দুটি রঙে প্রকাশ হয়েছে৷ যার মধ্যে লাইট ব্লু ও ডিপ ব্লু অপশন রয়েছে।
ভিভো টি5 লাইট 5G-এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে বলে মনে করা হচ্ছে। এতে LED ফ্ল্যাশ এবং LED রিং লাইট আছে। হ্যান্ডসেটের পাওয়ার বাটন এবং ভলিউম রকার এক পাশের ফ্রেমে অবস্থান করছে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে বলে অনুমান করা হচ্ছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, ভিভোর নতুন ফোনে LCD ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এটি 6 ন্যানোমিটার আকারের MediTek Dimensity 6300 প্রসেসরে চলবে, যা আসন্ন iQOO Z11 Lite মডেলেও ব্যবহৃত হচ্ছে।
Vivo T5 Lite 5G-এর পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা। এতে IP65 ওয়াটার প্রটেকশন রেটিং মিলতে পারে। কোম্পানি ফোনটির সম্পর্কে আরও তথ্য আগামীকাল (জুলাই 11) প্রকাশ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo T4 Lite 5G গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। তখন স্টার্টিং প্রাইস ছিল 9,999 টাকা।
ফোনটিতে Dimensity 6300 চিপসেট, 6,000mAh ব্যাটারি ও 15W চার্জিং সাপোর্ট আছে। অর্থাৎ, উত্তরসূরী মডেলের প্রসেসর অপরিবর্তিত থাকলেও, ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিডে আপগ্রেড আসবে৷ এখন দাম কত হতে পারে, সে দিকেই ক্রেতাদের নজর থাকবে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale