Vivo T5 Lite 5G ভারতে লঞ্চ হওয়ার আগেই বিভিন্ন স্পেসিফিকেশন, ফিচার্স, কালার, ও স্টোরেজ অপশন প্রকাশ্যে এসেছে।
Photo Credit: Vivo
Vivo T5 Pro 5G was launched in India in April
Vivo T5x 5G ও T5 Pro 5G ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। Vivo T5 গত মাসের শেষে মেক্সিকোতে রিলিজ হয়েছে। Vivo T5 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এবার Vivo T5 Lite 5G ফোনের আগমন ঘটছে। ভারতে অফিসিয়াল লঞ্চের আগেই ডিভাইসটির একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, কালার অপশন, র্যাম, এবং স্টোরেজ সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। Vivo T5 Lite 5G একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে আসবে বলে অনুমান করা হচ্ছে। এতে 6,500mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট থাকবে। এটি দুইটি কালার অপশনে উপলব্ধ হবে।
এক্সপার্টপিকের রিপোর্ট ভিভো টি5 লাইট 5G মডেলের একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও HD+ সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটি 8.39 মিমি পুরু এবং ওজন 209 গ্রাম হবে।
Vivo T5 Lite 5G-এর প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করবে।
ভিভোর নতুন ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি টোয়াইলাইট শ্যাডো এবং ওয়েভ ব্লু রঙের মধ্যে নির্বাচন করা হবে।
Vivo T5 Lite 5G কবে ভারতে লঞ্চ হবে বা কেমন দাম হতে পারে, তা জানা যায়নি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ভিত্তিতে বলা যায়, ভিভোর আসন্ন ফোন বাজেট ফোনের বাজারে কোনও নতুন বেঞ্চমার্ক তৈরি করার চেষ্টা করবে না। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, ও দ্রুত চার্জিংয়ের সুবিধার মাধ্যমে ব্যবহারিক দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale