Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুন 2026 19:58 IST
হাইলাইট
  • Vivo T5 Lite 5G ফোনে 6,500mAh ব্যাটারি ও 44W চার্জিং সাপোর্ট থাকবে
  • এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে আসবে
  • Vivo T5 Lite 5G রান করবে MediaTek Dimensity 6300 প্রসেসরে

Vivo T5 Pro 5G was launched in India in April

Photo Credit: Vivo

Vivo T5x 5G ও T5 Pro 5G ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। Vivo T5 গত মাসের শেষে মেক্সিকোতে রিলিজ হয়েছে। Vivo T5 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এবার Vivo T5 Lite 5G ফোনের আগমন ঘটছে। ভারতে অফিসিয়াল লঞ্চের আগেই ডিভাইসটির একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, কালার অপশন, র‍্যাম, এবং স্টোরেজ সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। Vivo T5 Lite 5G একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে আসবে বলে অনুমান করা হচ্ছে। এতে 6,500mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট থাকবে। এটি দুইটি কালার অপশনে উপলব্ধ হবে।

Vivo T5 Lite 5G স্পেসিফিকেশন, ফিচার্স

এক্সপার্টপিকের রিপোর্ট ভিভো টি5 লাইট 5G মডেলের একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও HD+ সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটি 8.39 মিমি পুরু এবং ওজন 209 গ্রাম হবে।

Vivo T5 Lite 5G-এর প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করবে।

ভিভোর নতুন ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। এটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি টোয়াইলাইট শ্যাডো এবং ওয়েভ ব্লু রঙের মধ্যে নির্বাচন করা হবে।

Vivo T5 Lite 5G কবে ভারতে লঞ্চ হবে বা কেমন দাম হতে পারে, তা জানা যায়নি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ভিত্তিতে বলা যায়, ভিভোর আসন্ন ফোন বাজেট ফোনের বাজারে কোনও নতুন বেঞ্চমার্ক তৈরি করার চেষ্টা করবে না। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, ও দ্রুত চার্জিংয়ের সুবিধার মাধ্যমে ব্যবহারিক দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক? জেনে নিন
  2. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  3. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  4. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  5. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  6. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  7. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  8. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  9. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  10. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.