নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল আরও শক্তিশালী Vivo U20

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ডিসেম্বর 2019 13:03 IST
হাইলাইট
  • 8GB RAM সহ লঞ্চ হল Vivo U20
  • এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 675 চিপসেট
  • নতুন ভেরিয়েন্টে Vivo U20 ফোনের দাম 17,990 টাকা

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo U20। সম্প্রতি 4GB আর 6GB RAM সহ এই ফোন লঞ্চ করেছিল Vivo। এবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Vivo U20। নতুন ভেরিয়েন্টে 8GB RAM থাকছে। গোটা দেশের অফলাইন স্টোর থেকে 8GB RAM ভেরিয়েন্টে Vivo U20 কেনা যাবে। অন্যদিকে শুধুমাত্র Amazon আর কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যায় Vivo U20 ফোনের 4GB ও 6GB RAM ভেরিয়েন্ট।

Vivo U20 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।

Vivo U20 8GB RAM ভেরিয়েন্টের দাম

8GB RAM + 128GB স্টোরেজে Vivo U20 এর দাম 17,990 টাকা। শুধুমাত্র অফলাইন স্টোরে নতুন ভেরিয়েন্টে এই ফোন বিক্রি করবে Vivo। HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।

Vivo U20 স্পেসিফিকেশন

Vivo U20 ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo U20 এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB  স্টোরেজ।

Vivo U20 ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo U20 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo U20 এর ওজন 193 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Full-HD+ display
  • Decent battery life
  • Good performance
  • Bad
  • Micro-USB port
  • Below-average camera performance
  • Bloatware preinstalled
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  2. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  3. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  4. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  5. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  6. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  7. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  8. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  9. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  10. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.