48MP ক্যামেরা আর বিশাল ব্যাটারি সহ লঞ্চ হবে Vivo V17

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 নভেম্বর 2019 14:02 IST
হাইলাইট
  • V1945A আর V1945T মডেল নম্বরে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে
  • Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর

Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

শীঘ্রই লঞ্চ হবে Vivo V17। সম্প্রতি চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V17 ফোনের স্পেসিফকেশন সামনে এসেছে। V1945A আর V1945T মডেল নম্বরে TENAA ওয়েবসাইটে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে।

TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি অক্টা-কোর প্রসেসর থাকছে। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও একই প্রযুক্তি ব্যবহার হবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V17 ফোনের ভিতরে থাকবে একটি 4,390 mAh ব্যাটারি।

সম্প্রতি Vivo S5 ফোনের টিজার প্রকাশিত হয়েছিল। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। Vivo S5 ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের ডান দিকে উপরে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়াই TENAA ওয়েবসাইট থেকে Vivo S5 ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V1945A, Vivo V1945, Vivo V17
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.