Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল

Vivo X Fold 6 মডেলের ভিতরে 8.02 ইঞ্চি অ্যামোলেড ফোল্ডিং ডিসপ্লে আছে।

Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল

Photo Credit: Vivo

Vivo X Fold 6 features a Zeiss-tuned triple rear camera setup

হাইলাইট
  • Vivo X Fold 6 মডেলে Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • স্মার্টফোনে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর আছে
  • Vivo X Fold 6 ফোল্ডেবলে Android 17 ভিত্তিক OriginOS 7 প্রি-ইনস্টলড থাকছে
বিজ্ঞাপন

Vivo X Fold 6 মঙ্গলবার Vivo V80 এবং Vivo S2 FE-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি এ দেশে ভিভোর প্রথম ফোন, যেখানে Android 17-নির্ভর OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। ভিভোর এই বুক স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোনে 8.02 ইঞ্চি অ্যামোলেড ভাঁজযোগ্য ডিসপ্লে রয়েছে। এতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo X Fold 6 মডেলে Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা, 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং সাপোর্ট, IPX8 + IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং প্রোডাক্টিভিটি সম্পর্কিত একাধিক ফিচার্স রয়েছে।

Vivo X Fold 6 ফিচার্স ও স্পেসিফিকেশন

ভিভো এক্স ফোল্ড 6-এর ভিতরে 8.02 ইঞ্চি অ্যামোলেড ফোল্ডিং ডিসপ্লে আছে। বাইরে থাকা অ্যামোলেড কভার ডিসপ্লের আকার 6.51 ইঞ্চি। উভয় প্যানেলেই 1-120 হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR, ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে 12 জিবি LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজ রয়েছে। র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Vivo X Fold 6 অন্যতম পাওয়ারফুল ক্যামেরাযুক্ত ফোল্ডেবল ফোন। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরায় অটোফোকাস, f/1.68 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর আছে। এছাড়াও, Sony LYTIA 602 সেন্সর-সহ একটি 50 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং f/2.05 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে কোম্পানি।

ভিতরের এবং বাইরের স্ক্রিনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Vivo X Fold 6 বর্তমানে ভারতের বাজারে উপলব্ধ সবচেয়ে বড় ব্যাটারি-চালিত ফোল্ডেবল ফোন। এটি 6,900mAh ব্যাটারির সঙ্গে এসেছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ওজন 228 গ্রাম ও এটি খোলা অবস্থায় 4.40 মিমি পুরু।

Vivo X Fold 6 দাম

Vivo X Fold 6 ভারতে 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের একটাই মেমরি অপশনে লঞ্চ হয়েছে। এর দাম 2,19,999 টাকা। ফোনটির বিক্রি অক্টোবর 13 থেকে  শুরু হবে। এটি নেবুলা টিল এবং প্রিজম ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। দেশের ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে Vivo X Fold 6-এর প্রতিদ্বন্দ্বী হল Samsung Galaxy Z Fold 6 ও iPhone Duo।

ভিভো তাদের অনলাইন স্টোর, Amazon, এবং Flipkart-এর মাধ্যমে প্রি-বুকিং নিচ্ছে। অনলাইন অফারের মধ্যে রয়েছে 26,400 টাকা ক্যাশব্যাক, 10 শতাংশ এক্সচেঞ্জ বোনাস, ও 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বেনিফিট। ক্রেতারা 3 মাসের Google AI Pro সাবস্ক্রিপশনও পাবে।

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 6.51-inch
Cover Display 8.02-inch
Cover Resolution 2504x2312 pixels
Processor MediaTek Dimensity 9500 Super
Front Camera 20-megapixel + 20-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6900mAh
OS Android 16
Resolution 1120x2528 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »