ডুয়াল সেলফি ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo V19

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 এপ্রিল 2020 17:00 IST
হাইলাইট
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo V19
  • থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে
  • বিশাল ব্যাটারি ও ফাস্ট চার্জিং থাকছে

দুটি রঙে পাওয়া যাবে Vivo V19

Vivo V19 -এর গ্লোবাল ভেরিয়েন্ট বাজারে এল। 26 মার্চ ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও পরে তা পিছিয়ে গিয়েছিল। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে কালো ও রূপালি রঙে পাওয়া যাবে নতুন Vivo V19। সম্প্রতি ইন্দোনেশিয়াল লঞ্চ হয়েছিল Vivo V19। যদিও গ্লোবাল ভেরিয়েন্টে এই ফোনে আলাদা স্পেসিফিকেশন ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই ফোনে থাকছে 8GB RAM। 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ভারতে এই ফোন সম্পর্কে আরও তথ্য জানাবে চিনের কোম্পানিটি।

Vivo V19 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

দুর্দান্ত ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ এসে গেল Vivo Y50

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Crisp AMOLED display
  • Good selfies
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Preinstalled bloatware
  • Expensive
  • Low-light video performance
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo V19, Vivo V19 specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.