ডুয়াল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V19

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 মে 2020 15:52 IST
হাইলাইট
  • 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে
  • 256GB স্টোরেজ থাকছে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

Vivo V19-এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

অবশেষে ভারতে লঞ্চ হল Vivo V19। কোম্পানির সাম্প্রতিকতম মিডরেঞ্জ স্মার্টফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। লকডাউনের কারণে লঞ্চ পিছিয়ে গেলেও অবশেষে ভারতে এল এই ফোন। আপাতত গ্রিন জোন ও অরেঞ্জ জোনে বিক্রি শুরু হবে।

Vivo V19-এর দাম

8GB + 128GB স্টোরেজে Vivo V19-এর দাম 27,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 31,990 টাকা খরচ হবে। কালো ও রূপালি রঙে এই ফোন পাওয়া যাবে। 15 মে থেকে কোম্পানির অনলাইন স্টোর, Amazon, Flipkart ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Vivo V19 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Crisp AMOLED display
  • Good selfies
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Preinstalled bloatware
  • Expensive
  • Low-light video performance
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.