কবে লঞ্চ হবে Vivo V19 আর Vivo V19 Pro?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ফেব্রুয়ারি 2020 19:00 IST
হাইলাইট
  • মার্চে লঞ্চ হবে Vivo V19 ও Vivo V19 Pro
  • ফেব্রুয়ারিতে শুরু হবে প্রি-বুকিং
  • অনলাইন ও অফলাইন স্টোরে বিক্রি হবে

Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে

চলতি মাসেই Vivo V19 প্রি-অর্ডার শুরু হতে পারে। এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Vivo। এই ফোনগুলি হল Vivo V19 ও Vivo V19 Pro। মার্চে লঞ্চ হতে পারে এই দুই ফোন। গত বছর লঞ্চ হয়েছিল Vivo V17 ও Vivo V17 Pro। আগামী মাসে আইপিএল-এর সময় লঞ্চ হতে পারে সেই দুই ফোনের আপগ্রেড।

সম্প্রতি 91Mobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে চলতি মাসে ভারতে Vivo V19 সিরিজের প্রি-বুকিং শুরু হবে। 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। অফলাইন স্টোর থেকেই এই দুই ফোন বিক্রি হতে পারে।

15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

রিপোর্টে জানানো হয়েছে Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে। Vivo V15 ও Vivo V17 সিরিজের সময়েও একই কৌশল নিয়েছিল কোম্পানিটি। যদিও Vivo V17 সিরিজের ফোনে কী ফিচার থাকবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।

এই বিষয়ে Vivo কে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে চিনের কোম্পানিটি।

Advertisement

গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এর পর মার্চে বাজারে আসে Vivo V15। এর ছয় মাস পর ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। পরে ডিসেম্বরে বাজারে এসেছিল Vivo V17।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo V19, Vivo V19 Pro, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.