চলতি মাসেই Vivo V19 প্রি-অর্ডার শুরু হতে পারে। এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Vivo। এই ফোনগুলি হল Vivo V19 ও Vivo V19 Pro।
Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে
চলতি মাসেই Vivo V19 প্রি-অর্ডার শুরু হতে পারে। এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Vivo। এই ফোনগুলি হল Vivo V19 ও Vivo V19 Pro। মার্চে লঞ্চ হতে পারে এই দুই ফোন। গত বছর লঞ্চ হয়েছিল Vivo V17 ও Vivo V17 Pro। আগামী মাসে আইপিএল-এর সময় লঞ্চ হতে পারে সেই দুই ফোনের আপগ্রেড।
সম্প্রতি 91Mobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে চলতি মাসে ভারতে Vivo V19 সিরিজের প্রি-বুকিং শুরু হবে। 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। অফলাইন স্টোর থেকেই এই দুই ফোন বিক্রি হতে পারে।
15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন
রিপোর্টে জানানো হয়েছে Vivo V19-এর আগেই Vivo V19 Pro বিক্রি শুরু হবে। Vivo V15 ও Vivo V17 সিরিজের সময়েও একই কৌশল নিয়েছিল কোম্পানিটি। যদিও Vivo V17 সিরিজের ফোনে কী ফিচার থাকবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।
এই বিষয়ে Vivo কে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে চিনের কোম্পানিটি।
গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। এর পর মার্চে বাজারে আসে Vivo V15। এর ছয় মাস পর ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। পরে ডিসেম্বরে বাজারে এসেছিল Vivo V17।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Vision Discovery Edition Mixed Reality Headset Showcased at Vivo NEXT 2026 in India
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications