বিক্রি শুরু হল Vivo V19, দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 মে 2020 12:11 IST
হাইলাইট
  • Vivo V19 ফোনে থাকছে 256GB স্টোরেজ
  • 40,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট

Vivo V19 বিক্রি শুরু হয়েছে

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V19। শুক্রবার এই ফোন বিক্রি শুরু করল চিনের সংস্থাটি। কোম্পানির সাম্প্রতিকতম মিডরেঞ্জ স্মার্টফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। আপাতত গ্রিন জোন ও অরেঞ্জ জোনে বিক্রি শুরু হবে।

Vivo V19-এর দাম

8GB + 128GB স্টোরেজে Vivo V19-এর দাম 27,990 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 31,990 টাকা খরচ হবে। কালো ও রূপালি রঙে এই ফোন পাওয়া যাবে। 15 মে থেকে কোম্পানির অনলাইন স্টোর, Amazon, Flipkart ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Vivo V19 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo V19-এ 6.44 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট। সঙ্গে থাকছে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ।

এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের পিছনে চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে USB Type-C পোর্ট, 3.5মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, ডুয়াল ব্যান্ড Wi-Fi, GPS। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং। Vivo V19-এর ওজন 186.5 গ্রাম।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Crisp AMOLED display
  • Good selfies
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Preinstalled bloatware
  • Expensive
  • Low-light video performance
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.