Vivo বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 2 স্মার্টফোন আনল, 6500mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ফেব্রুয়ারি 2026 16:45 IST
হাইলাইট
  • Vivo V60 Lite 4G প্রথম Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর চালিত ফোন
  • এটি 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Vivo V60 Lite is the first smartphone with Snapdragon 6s 4G Gen 2 chipset

Photo Credit: Vivo

Vivo V70 সিরিজ পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে। তার আগে সংস্থাটি নতুন Vivo V60 Lite লঞ্চের ঘোষণা করেছে৷ ফোনটি একই নামে 2025 সালের সেপ্টেম্বরে রিলিজ হয়েছিল৷ 2026 সংস্করণ নতুন চিপসেট নিয়ে এসেছে৷ এটি বিশ্বের প্রথম Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর চালিত স্মার্টফোন৷ নতুন Vivo V60 Lite এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 6,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 জল ও ধুলোরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইত্যাদি। লেটেস্ট প্রসেসর ছাড়া ফোনটির সমস্ত বৈশিষ্ট্য প্রায় অপরিবর্তিত থাকছে।

Vivo V60 Lite (2026) নতুন Snapdragon 6s 4G Gen 2 চিপসেটের সাথে লঞ্চ হল

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ভিভো ভি60 লাইট 2026 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

নতুন Vivo V60 Lite মডেলের সামনে আগের মতোই 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1800 নিট পিক ব্রাইটনেস সহ 6.77 ইঞ্চি অ্যামোলেড রয়েছে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনে Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 ভার্সনে শীঘ্রই আপগ্রেড হবে।

পানামার অফিসিয়াল লিস্টিং অনুসারে, ভিভোর এই ফোনে 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ আছে। এটি ব্ল্যাক এবং ব্লু রঙের বিকল্পে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানি এখনও দাম ঘোষণা করেনি। ফোনটি এ দেশে আদৌ আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যেহেতু Vivo V70 সিরিজ ফেব্রুয়ারি 19 ভারতে আসছে, তাই পরবর্তীতে V60 Lite লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

Vivo V70 ও V70 Elite Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স নিয়ে আসছে। Vivo V70 রান করবে Snapdragon 7 Gen 4 চিপসেটে। V70 Elite চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে। 

রিপোর্ট অনুসারে, ভিভো ভি70 এর 8 জিবি র‍্যাম + 256 জিবি এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ  অপশনের দাম যথাক্রমে 45,999 টাকা ও 49,999 টাকা হতে পারে। অন্য দিকে ভিভো ভি70 এলিট এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 51,999 টাকা রাখা হতে পারে। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনেও আসবে, যাদের দাম হবে যথাক্রমে 56,999 টাকা ও 61,999 টাকা।

 
KEY SPECS
Display 6.77-inch
Processor Snapdragon 6s Gen 2 4G
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা হল! দাম, ফিচার্স কেমন হবে দেখুন
  2. Vivo বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 2 স্মার্টফোন আনল, 6500mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা আছে
  3. Lava Bold N2 ভারতে 8,000 টাকার কমে লঞ্চ হল, 8GB র‍্যাম, 5000mAh ব্যাটারি, ও AI ক্যামেরা রয়েছে
  4. Apple মার্চে সস্তায় iPhone ও MacBook লঞ্চ করছে, দাম-ফিচার্স কেমন জেনে নিন
  5. iPhone 17 Pro-এর মতো দেখতে বাজেট ফোন আনছে Tecno, 7000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ
  6. Sarvam Edge: বিনা ইন্টারনেটে AI চলবে ফোন-ল্যাপটপে, ভারতীয় সংস্থার চ্যালেঞ্জ গুগল, চ্যাটজিপিটিকে
  7. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  8. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  9. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  10. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.