Vivo বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 2 স্মার্টফোন আনল, 6500mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা আছে

Vivo V60 Lite (2026) বিশ্বের প্রথম Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর চালিত স্মার্টফোন।

Vivo বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 2 স্মার্টফোন আনল, 6500mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা আছে

Photo Credit: Vivo

Vivo V60 Lite is the first smartphone with Snapdragon 6s 4G Gen 2 chipset

হাইলাইট
  • Vivo V60 Lite 4G প্রথম Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর চালিত ফোন
  • এটি 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Vivo V70 সিরিজ পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে। তার আগে সংস্থাটি নতুন Vivo V60 Lite লঞ্চের ঘোষণা করেছে৷ ফোনটি একই নামে 2025 সালের সেপ্টেম্বরে রিলিজ হয়েছিল৷ 2026 সংস্করণ নতুন চিপসেট নিয়ে এসেছে৷ এটি বিশ্বের প্রথম Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর চালিত স্মার্টফোন৷ নতুন Vivo V60 Lite এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 6,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 জল ও ধুলোরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইত্যাদি। লেটেস্ট প্রসেসর ছাড়া ফোনটির সমস্ত বৈশিষ্ট্য প্রায় অপরিবর্তিত থাকছে।

Vivo V60 Lite (2026) নতুন Snapdragon 6s 4G Gen 2 চিপসেটের সাথে লঞ্চ হল

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, ভিভো ভি60 লাইট 2026 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ FHD ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

নতুন Vivo V60 Lite মডেলের সামনে আগের মতোই 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, এবং 1800 নিট পিক ব্রাইটনেস সহ 6.77 ইঞ্চি অ্যামোলেড রয়েছে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনে Android 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 ভার্সনে শীঘ্রই আপগ্রেড হবে।

পানামার অফিসিয়াল লিস্টিং অনুসারে, ভিভোর এই ফোনে 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ আছে। এটি ব্ল্যাক এবং ব্লু রঙের বিকল্পে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানি এখনও দাম ঘোষণা করেনি। ফোনটি এ দেশে আদৌ আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যেহেতু Vivo V70 সিরিজ ফেব্রুয়ারি 19 ভারতে আসছে, তাই পরবর্তীতে V60 Lite লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

Vivo V70 ও V70 Elite Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স নিয়ে আসছে। Vivo V70 রান করবে Snapdragon 7 Gen 4 চিপসেটে। V70 Elite চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে। 

রিপোর্ট অনুসারে, ভিভো ভি70 এর 8 জিবি র‍্যাম + 256 জিবি এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ  অপশনের দাম যথাক্রমে 45,999 টাকা ও 49,999 টাকা হতে পারে। অন্য দিকে ভিভো ভি70 এলিট এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 51,999 টাকা রাখা হতে পারে। এটি 12 জিবি র‍্যাম + 256 জিবি ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনেও আসবে, যাদের দাম হবে যথাক্রমে 56,999 টাকা ও 61,999 টাকা।

  • KEY SPECS
  • NEWS
Display 6.77-inch
Processor Snapdragon 6s Gen 2 4G
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »