5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 সেপ্টেম্বর 2025 07:40 IST
হাইলাইট
  • Vivo V60 Lite 4G-এর বডি IP65 সার্টিফায়েড
  • স্মার্টফোনে Snapdragn 685 চিপসেট থাকতে পারে
  • এটি Android 15 নির্ভর FunTouch OS 15 ভার্সনে চলে

Vivo V60 Lite 4G কালো ও নীল রঙে উপলব্ধ হবে

Photo Credit: Xpertpick.com/ Sudhanshu Ambhore

Vivo V60 Lite 4G শীঘ্রই বাজারে আসতে চলেছে। 5G স্মার্টফোনের যুগে হাই-টেক ফিচার্সের সঙ্গে নতুন 4G মোবাইল লঞ্চ হতে সচরাচর দেখা যায় না। কিন্তু এবার সেটাই করতে চলেছে ভিভো। Vivo V সিরিজের আসন্ন ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকবে। এটি Qualcomm Snapdragon 685 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকবে। Vivo V60 Lite 4G-এর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। IP65 রেটিং স্মার্টফোনটির জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করবে। ভিভোর নয়া 4G ফোনের আরও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে৷ একইসাথে, ডিজাইন প্রকাশ্যে এসেছে।

Vivo V60 Lite 4G ডিজাইন

টিপস্টার সুধাংশু ও এক্সপার্টপিক যৌথ উদ্যোগে Vivo V60 Lite 4G-এর রেন্ডার ও স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। ফোনের পিছনের অংশের উপরের বাম কোণে পিল আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দু'টি সেন্সর  উল্লম্বভাবে অবস্থান করছে। ক্যামেরা মডিউলের পাশে সেন্সর দু'টির মাঝ বরাবর জায়গায় একটি রিং এলইডি ফ্ল্যাশ লাইট আছে। আর সামনের দিকের কথা বললে, ডিসপ্লেতে হোল পাঞ্চ কাটআউট এবং পাতলা বেজেল আছে। হ্যান্ডসেটটি কালো ও নীল রঙে উপলব্ধ হবে।

Vivo V60 Lite 4G স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে, ভিভো ভি60 লাইট ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনটির সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট সহ 6.77 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন থাকবে।

ভিভোর নতুন স্মার্টফোনে Snapdragon 685 চিপসেট ব্যবহার করা হবে। এতে 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ থাকবে। এটি Android 15-ভিত্তিক Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করবে। ডিভাইসটিতে সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল স্পিকার থাকতে পারে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, এটি 7.59 মিমি পুরু হতে পারে। Vivo V60 Lite প্রথমে ইউরোপে লঞ্চ হবে।

উল্লেখ্য, Vivo V সিরিজের আরও একটি নতুন মডেল ভারতে আসতে চলেছে। Vivo V60e 5G নামের সেই আসন্ন ফোনটির ডিজাইন, দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এতে MediaTek Dimensity 7300 চিপসেট ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি থাকবে। 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সঙ্গে মিলবে IP68 ও IP69 জলরোধী রেটিং। এর বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে 28,999 টাকা রাখা হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  2. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  3. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  4. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  5. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  6. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  7. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  8. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  9. OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  10. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.