Vivo V60 Lite এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 6,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, রিভার্স চার্জিং সাপোর্ট, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইত্যাদি। লেটেস্ট প্রসেসর ছাড়া ফোনটির সমস্ত বৈশিষ্ট্য প্রায় অপরিবর্তিত থাকছে।
Vivo V60 Lite 5G-এর পিছনে 50 মেগাপিক্সেল Sony মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনের 6,500mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সমর্থন করে।
Vivo V60 Lite 4G ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।