বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 অগাস্ট 2026 17:19 IST
হাইলাইট
  • Vivo প্রথমবার চীনের বাইরে 10,000mAh ব্যাটারির ফোন লঞ্চ করবে
  • Vivo V80 Lite 5G সেপ্টেম্বর 3 লঞ্চ হবে
  • এটি পিঙ্ক এবং গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে

Vivo V80 Lite has a huge 10,000mAh battery

Photo Credit: Vivo

Vivo V80 Lite 5G আগামী মাসে লঞ্চের ঘোষণা এল। এটি চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন হবে। এপ্রিলে 10,200mAh ব্যাটারির সঙ্গে Vivo Y600 Pro রিলিজ হয়েছিল চীনে। ফোনটি এখনও গ্লোবাল মার্কেটে আসেনি। তার পরিবর্তে এখন 10,000mAh ব্যাটারিযুক্ত Vivo V80 Lite 5G-এর লঞ্চ ডেট প্রকাশ হয়েছে। এটি সেপ্টেম্বর 3 আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। সংস্থা তাদের আসন্ন ফোনের ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে এনেছে। ডিভাইসটি পিঙ্ক এবং গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ হবে। এতে কমপক্ষে 6 জিবি র‍্যাম থাকবে বলে জানা গিয়েছে।

Vivo V80 Lite 5G সেপ্টেম্বর 3 লঞ্চ হবে

Vivo V80 Lite 5G সেপ্টেম্বরে মালয়েশিয়াতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনটি অন্যান্য দেশে কবে উপলব্ধ হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে ভারতের বাজারে ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি চালিত স্মার্টফোন হল Vivo T5 Pro 5G। হ্যান্ডসেটে 9,020mAh ব্যাটারি রয়েছে।

অফিসিয়াল টিজার অনুসারে, ভিভো ভি80 লাইট 5G মডেলের ব্যাক প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল আছে। তার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ অবস্থিত। সংস্থা ব্যাটারি ছাড়া ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং বা প্রসেসর সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। তবে লেটেস্ট রিপোর্টে হার্ডওয়্যারের ধারণা পাওয়া গিয়েছে।

SIRIM লিস্টিং থেকে Vivo V80 Lite 5G-এর মডেল নম্বর প্রকাশ্যে এসেছে। এটি V2626 মডেল নম্বরের সঙ্গে Geekbench-এ দেখা গিয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের লিস্টিং অনুসারে, এতে MediaTek Dimensity 7300e চিপসেট, অন্তত 6 জিবি র‍্যাম, ও Android 16 অপারেটিং সিস্টেম (OriginOS 6) পাওয়া যাবে।

জানিয়ে রাখি, Vivo V80 Lite 5G-এর আরও বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে, যেগুলির মডেল নম্বর আলাদা। অর্থাৎ, ভিন্ন মার্কেটের জন্য ভিন্ন ভ্যারিয়েন্ট আনছে সংস্থা। যেমন V2643 মডেল গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুসারে, এতে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর 8 জিবি র‍্যাম, ও Android 16 থাকছে।

Advertisement

প্রসঙ্গত, আগস্টে ভারতের বাজারে Vivo Y সিরিজের একাধিক ফোনের দাম বাড়ানো হয়েছে। একইসঙ্গে, T5 Pro 5G-এর দাম বৃদ্ধি করেছে চীনা সংস্থাটি। মিড-রেঞ্জ স্মার্টফোনটি একলাফে 7,000 টাকা পর্যন্ত দামি হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। আগে দাম ছিল 35,999 টাকা।

অন্য দিকে, ফোনের 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 39,999 টাকা থেকে বেড়ে এখন 46,999 টাকা হয়েছে। এপ্রিলে ভারতে লঞ্চের সময় ডিভাইসটির বেস মডেলের মূল্য 29,999 টাকা (বেস মডেল) রাখা হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.