Vivo X300 E লঞ্চ হচ্ছে জুলাই 27, দুর্ধর্ষ Zeiss ট্রিপল ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 জুলাই 2026 12:20 IST
হাইলাইট
  • Vivo X300 E জুলাই 27 লঞ্চ হচ্ছে
  • স্মার্টফোনে Zeiss-টিউনড টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা কনফার্ম করা হয়েছে
  • Vivo X300 E তিনটি কালার অপশনে উপলব্ধ হবে

Vivo X300 E will be available in three color options

Photo Credit: Vivo

Vivo X300 E মডেলকে নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটল। ভিভোর তরফে জানানো হয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন জুলাই 27 চীনে লঞ্চ হবে। একই দিনে বিক্রি শুরু হবে। এটি বর্তমানে মাত্র 1 ইউয়ানে (প্রায় 15 টাকা) অগ্রিম অর্ডার করা যাচ্ছে। Vivo X300 সিরিজের পঞ্চম ফোন হল X300 E। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X300, Vivo X300 Pro, Vivo X300 Ultra, এবং X300 FE ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। Vivo X300 E মডেলে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। কোম্পানি তাদের নতুন ফোনের ছবিও প্রকাশ করেছে।

Vivo X300 E লঞ্চ ডেট, ডিজাইন, ও কালার অপশন

অফিসিয়াল পোস্টারে Vivo X300 E ব্ল্যাক, অরেঞ্জ, ও হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছে। ডিজাইনের নিরিখে ফোনটি X300 সিরিজের অন্য চার মডেলের থেকে আলাদা। হ্যান্ডসেটের পিছনের প্যানেলে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে তিনটি সেন্সর, একটি LED ফ্ল্যাশ, ও Zeiss ব্র্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে।

Advertisement

Vivo X300 E -এর সঙ্গে Vivo V70 Elite মডেলের অনেকটা মিল রয়েছে, যা ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। কোম্পানি নতুন ফোনে 7,200mAh ব্যাটারি এবং একটি Zeiss-টিউনড টেলিফটো পেরিস্কোপ লেন্স থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানি অন্যান্য ডিটেলস এখনও প্রকাশ না করলেও, পূর্বে বেশ কিছু রিপোর্ট একাধিক স্পেসিফিকেশন ফাঁস করেছে।

Vivo X300 E স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুসারে, ভিভো এক্স300 ই একটি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে, যা 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ভিভো বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখবে। ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

ডিভাইসটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 চিপসেটে চলবে। Vivo X300 E-এর পিছনে তিনটি ক্যামেরা আছে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS-সহ 50 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত করতে পারে 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 8 আল্ট্রাওয়াইড ক্যামেরা।

Advertisement

সেলফি ও ভিডিও কলের জন্য, ভিভোর নতুন ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে বলে আশা করা হচ্ছে। এতে মেটাল ফ্রেম ও IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং থাকতে পারে। Vivo আসন্ন ফোনের অন্যান্য ফিচার্স ও দাম জুলাই 27 প্রকাশ করতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.