Vivo X300 E চীনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 রেটিং, ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Vivo
Vivo X300 E features a Zeiss-Tuned triple rear camera setup
Vivo X300 E অপেক্ষার অবসান লঞ্চ হল। এটি চীনে Vivo X300 সিরিজের চতুর্থ মডেল। ইতিমধ্যেই Vivo X300 (স্ট্যান্ডার্ড), X300 Pro, X300s, ও X300 Ultra চাইনিজ মার্কেটে আত্মপ্রকাশ করেছে। Vivo X300 E প্রিমিয়াম ডিসপ্লে, চমৎকার Zeiss ক্যামেরা, বিশাল ব্যাটারি, ও ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার দিয়ে সজ্জিত। এটি 144Hz Zeiss মাস্টার কালার স্ক্রিন, 50MP সুপার টেলিফটো ক্যামেরা, হাই-পারফরম্যান্স Snapdragon 8 Gen 5 প্রসেসর, এবং 24 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সঙ্গে এসেছে। এছাড়াও, ভিভোর নয়া প্রিমিয়াম ফোনে IP68 + IP69 রেটিং, 144FPS গেমিং সাপোর্ট, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, NFC, এবং X-axis লিনিয়ার মোটরের মতো ফিচার্স রয়েছে।
ভিভো এক্স300 ই ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.88 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 মেইন ক্যামেরা, 100x আল্ট্রা-রেজোলিউশন জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স ও f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo X300 E ফোনের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,750 x 1,260 পিক্সেল), 5,000 নিট লোকাল পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন তিন ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট ব্যবহার করেছে। এটি 12 জিবি LPDDR5x র্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 24 জিবি (12 জিবি ফিজিক্যাল + 12 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসে 7,200mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।
সফটওয়্যারের দিক থেকে এই হ্যান্ডসেটে OriginOS 6 প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার, 3x অপটিক্যাল জুম, Wi-Fi 7, ডুয়াল স্পিকার, ফ্লিকার সেন্সর, 4,320 হার্টজ PWM ডিমিং, ইত্যাদি।
Vivo X300 E চীনে লঞ্চ হয়েছে। ফোনের বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হল 4,799 ইউয়ান (প্রায় 68,200 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,299 ইউয়ান (প্রায় 75,300 টাকা)। এটি মুনলাইট হোয়াইট, সানলাইট অরেঞ্জ, ও মিডনাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ফোনটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4