Vivo-এর 64MP OIS ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড স্ক্রিনের ফোন ব্যাপক সস্তায়, মিলছে 7,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুন 2026 12:00 IST
হাইলাইট
  • Vivo Y200 Pro 5G অ্যান্টি-শেক 64 মেগাপিক্সেল ক্যামেরা পেয়েছে
  • ফোনের সামনে 6.78 ইঞ্চির FHD+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  • এটি Snapdragon 695 5G চিপসেটের সাথে এসেছে

Vivo Y200 Pro 5G has a 64-megapixel OIS camera

Photo Credit: Vivo

যদি আপনার বাজেট কি 20,000 টাকার মধ্যে থাকে ও আপনি যদি একটি অলরাউন্ডার 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। Vivo Y200 Pro 5G এখন প্রায় 7,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে, ব্যাঙ্ক অফার যোগ করলে 8,000 টাকার কাছাকাছি ছাড় পাওয়া সম্ভব হবে। ভিভোর এই ফোনে 3D কার্ভড ডিসপ্লে, 64 মেগাপিক্সেল অ্যান্টি-শেক প্রাইমারি ক্যামেরা, Snapdragon 695 5G প্রসেসর, এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। এটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP54 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, ও ডুয়াল ব্যান্ড Wi-Fi ফিচারের সঙ্গে এসেছে।

Vivo Y200 Pro 5G ডিসকাউন্ট অফার

Vivo Y200 Pro 5G ভারতে লঞ্চ হওয়ার সময় 24,999 টাকা দাম রাখা হয়েছিল। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেল এখন ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে 18,000 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ, সরাসরি 6,999 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে সিল্ক ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Advertisement

অ্যাক্সিস ফ্লিপকার্ট এবং এসবিআই ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 900 টাকা ক্যাশব্যাক মিলবে। সব অফার অর্ন্তভুক্ত করলে ভিভোর এই ফোনে বেনিফিটের অঙ্ক দাঁড়াবে 7,899 টাকা। আবার পুরনো ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 16,100 টাকা পর্যন্ত ভ্যালু মিলতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, ও বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।

Vivo Y200 Pro 5G স্পেসিফিকেশন

Vivo Y200 Pro 5G মডেলের সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন (1,800 x 2,400 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 388 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 1,300 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়া ব্যাটারি, যার সাথে 44 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

ভিভো ওয়াই200 প্রো 5G ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.79 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও f/2.6 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি রান করে স্ন্যাপড্রাগন 685 প্রসেসরে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.