Vivo Y200 GT স্মার্টফোনের উত্তরসূরী হিসেবে আসতে চলেছে Vivo Y300 GT স্মার্টফোনটি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 এপ্রিল 2025 15:50 IST
হাইলাইট
  • Vivo Y300 GT-ফোনটি iQOO Z10 Turbo-এর পুনঃ সংস্করণ হতে পারে
  • Vivo Y300 GT-ফোনটি 90W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পা
  • এই নতুন হ্যান্ডসেটটিতে একটি 7,620mAh ব্যাটারী থাকতে পারে

Vivo Y300 GT কালো এবং শ্যাম্পেন সোনালী রঙে আসবে বলে জানা গেছে

Photo Credit: Vivo

Vivo Y300 এবং Y300 Pro স্মার্টফোন দুটি 2024 সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে চীন দেশে লঞ্চ হয়েছিল। কিছু সপ্তাহ আগে কোম্পানি দেশের বাজারে Vivo Y300 Pro+ এবং Vivo Y300t হ্যান্ডসেটগুলি উন্মোচিত করেছে। এখন কোম্পানি Vivo Y300 GT-এর লঞ্চের তারিখ সহ এটির ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলি ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত বিবরণ অনুযায়ী মনে করা হচ্ছে যে আসন্ন নতুন হ্যান্ডসেটটি iQOO Z10 Turbo স্মার্টফোনটির পুনঃসংস্করণ রূপ হতে পারে, যেটি প্রো-ভার্সনের সাথে সম্প্রতি লঞ্চ হয়েছিল।Vivo Y300 GT-এর লঞ্চের তারিখ, ডিজাইন এবং মূল ফিচার,কোম্পানির তরফে থেকে একটি Weibo পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, Vivo Y300 GT-ফোনটি চীনে 9-মে সকাল 10 টায় (ভারতীয় সময় অনুযায়ী সকাল 7:30) লঞ্চ করা হবে। এটিকে ‘durable audio-visual trio' হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের একটি ছবিতে এই ফোনটিকে কালো এবং শ্যাম্পেন গোল্ড রঙের বিকল্পে দেখা গিয়েছে।

Vivo Y300 GT ফোনটির ডিজাইনটি বিগত সোমবার চীনে উন্মোচিত iQOO Z10 Turbo সিরিজের হ্যান্ডসেটগুলির মতো একই ধরনের। ফোনটির পিছনের প্যানেলের বাম দিকের উপরের কোণে একটি স্কোয়ার্কেল আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যেটিতে গোল একটি ফ্ল্যাশ ইউনিটও আছে। ফোনটির ডানদিকের ধারে পাওয়ার বোতাম এবং ভলিউম বোতামগুলি আছে।

TMall প্রোডাক্ট পেজের একটি টিজার ইমেজে দেখা যাচ্ছে যে, Vivo Y300 GT-ফোনটিতে সরু কাঠামোর সাথে একটি ফ্ল্যাট ডিসপ্লে আছে এবং এটির চিনটি সামান্য মোটা, উপরের মধ্যের অংশে একটি হোল-পাঞ্চ স্লট আছে। এইসবের পাশাপাশি তালিকায় প্রকাশ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8400 SoC এবং 90W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7,620mAh ব্যাটারী দ্বারা চালিত হবে।

আসন্ন Vivo Y300 GT ফোনটির মূল বৈশিষ্ট্যগুলি বেস iQOO Z10 Turbo মডেলটির মতো একই ধরনের হবে বলে জানানো হয়েছে। যদি এটি সত্যি হয় তাহলে Vivo Y200 GT-এর উত্তরসূরিতে একটি প্রধান রিয়ার 50 মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকার সম্ভাবনা আছে। এটিতে একটি 6.78-ইঞ্চির 144Hz 1.5K AMOLED স্ক্রিন সহ SGS লো-ব্লু-লাইট এবং লো-ফ্লিকার সার্টিফিকেট থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  2. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  3. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  4. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  5. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  6. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  7. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  8. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  9. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  10. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.