Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 অক্টোবর 2026 17:05 IST
হাইলাইট
  • Vivo Y32 পাওয়ারফুল 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ভিভোর নতুন স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে
  • Vivo Y32 মডেলে IP68 + IP69 রেটিং রয়েছে

Vivo Y32 features a big 8,000mAh battery

Photo Credit: Vivo

Vivo Y32 বাজারে এসেছিল 2021 সালে। চাইনিজ ব্র্যান্ডটি এবার আরও উন্নত ফিচার্সের সঙ্গে একই নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। 2026 সালের ভার্সনের Vivo Y32-এর প্রধান আকর্ষণ হল পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি। ফোনটি Unisoc T7300 প্রসেসরে রান করে। ভিভোর নতুন হ্যান্ডসেটে IP68 + IP69 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, 4D গেম ভাইব্রেশন, এবং অরিজিন আইল্যান্ডের মতো ফিচার্স রয়েছে। এছাড়াও, ফোনটি গেম বুস্ট মোড, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, আই প্রোটেকশন মোড, এবং বিভিন্ন AI ফিচার্স আছে। ডিভাইসের দাম ও খুঁটিনাটি জেনে নিন।

Vivo Y32 ফিচার্স ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই32 বড় 6.87 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,300 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,592 পিক্সেল) অফার করে। ভিভোর নয়া ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখের জন্য নিরাপদ। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে।

Vivo Y32-এর পিছনের প্যানেলে f/2.0 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল (f/2.4 অ্যাপারচার) সেকেন্ডারি সেন্সর আছে। এটি প্রো, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, নাইট মোড, টাইম-ল্যাপস, প্যানোরামা, লাইভ ফটো, ডকুমেন্ট, এবং পোট্রেট-সহ বিভিন্ন ক্যামেরা মোড অফার করে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

ভিভোর নতুন ফোনে ব্যবহৃত 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্লুভোল্ট ব্যাটারি 44W ফ্ল্যাশচার্জ ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। এটি ফুল চার্জে 36+ ঘন্টা ভিডিও প্লেব্যাক, 57+ ঘন্টা স্পটিফাই, 59 ঘন্টা 4G কলিং, ও 14 ঘন্টা গুগল ম্যাপ নেভিগেশন অফার করবে। Vivo Y32 সর্বোচ্চ 6 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে SGS 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, ওয়েট-হ্যান্ড টাচ, AI ক্যাপশন, AI ইরেজ, ও AI ক্যাপশন অ্যাসিস্ট।

Advertisement

Vivo Y32 দাম

Vivo Y32 বর্তমানে বাংলাদেশে ভিভোর ওয়েবসাইটে লিস্টেড আছে। ফোনের 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 30,999 বাংলাদেশি টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24,300 টাকার সমান। অন্য দিকে, 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশন 34,999 বাংলাদেশি টাকায় (ভারতে 27,000 টাকা) লঞ্চ হয়েছে। ফোনটি সানসেট অরেঞ্জ ও টোয়াইলাইট রেড কালার অপশনে উপলব্ধ হবে। এটি ভারতে কবে আসতে পারে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  2. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  3. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  4. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  5. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  6. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  7. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  8. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  9. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  10. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.