iPhone 18 is expected to succeed the iPhone 17 (pictured) early next year
Photo Credit: Apple
iPhone 18 কোথায়? গতকাল Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের পরেই ক্রেতাদের মুখে মুখে ঘুরছে এই প্রশ্ন। মার্কিন টেক জায়ান্টটি সাধারণত প্রো মডেলের সঙ্গে একটি স্ট্যান্ডার্ড আইফোন উন্মোচন করে। আর সেটাই মধ্যবিত্তের আইফোন ব্যবহারের শখ মেটায়। কিন্তু এবার তেমনটা হতে দেখা যায়নি। সংস্থা iPhone 18 Pro, iPhone 18 Pro Max, ও iPhone Duo (ফোল্ডেবল) প্রকাশ করেছে। ওয়্যারেবল ডিভাইসের মধ্যে এসেছে Watch Series 12, AirPods 5, এবং Watch Ultra 4। ফলে প্রশ্ন উছে, iPhone 18 কি দেরিতে বাজারে পা রাখবে নাকি আসবেই না?
অ্যাপল যে সেপ্টেম্বরে আইফোন 18 লঞ্চ করবে না, তা একেবারে অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, সংস্থা তাদের লঞ্চের কৌশল পাল্টাচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হতে পারে ক্রমশ প্রসারিত হতে থাকা আইফোন লাইনআপ। প্রথমবার ভাঁজ করা আইফোন এনেছে অ্যাপল।
একই ইভেন্টে iPhone 18 ছাড়াও ফোল্ডেবল, Pro, ও Pro Max লঞ্চ করলে ক্রেতাদের কাছে কোন মডেলটি কার জন্য এবং পার্থক্য কী, তা বোঝা কঠিন হয়ে উঠতে পারে। তাই স্ট্যান্ডার্ড iPhone 18 অন্য সময়ে লঞ্চ করে পুরো লাইনআপকে আরও সহজভাবে উপস্থাপনের পরিকল্পনা করতে পারে তারা।
সারা বছরজুড়ে গুরুত্বপূর্ণ লঞ্চ ছড়িয়ে দেওয়া প্ল্যান গতকাল iPhone 18 না আসার আরও একটি সম্ভাব্য কারণ হতে পারে। ফলে একই সময়ে একাধিক ফোনকে প্রচারের কেন্দ্রবিন্দুতে না রেখে আলাদাভাবে প্রতিটি মডেল নজর কাড়ার সুযোগ পাবে।
এছাড়াও, বর্তমান মেমরি সংকটের কারণেও iPhone 18-এর লঞ্চ পিছিয়ে যেতে পারে। লঞ্চ বাতিল হওয়ার সম্ভাবনা কম। ফোনটি পরবর্তী কোনও সময়ে বাজারে আসতে পারে। শোনা যাচ্ছে, 2027 সালের শুরুর দিকে আরও তিনটি নতুন আইফোন লঞ্চ হতে পারে। যার মধ্যে স্ট্যান্ডার্ড iPhone 18, বাজেট-ফ্রেন্ডলি iPhone 18e, ও সেকেন্ড জেনারেশন iPhone Air থাকতে পারে। যদিও Apple বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ভারতের বাজারে iPhone 18 Pro লঞ্চ হয়েছে 1,64,900 টাকায় (256 জিবি)। iPhone 18 Pro Max মডেলের ক্ষেত্রে একই স্টোরেজ কিনতে 1,79,900 টাকা খরচ হবে। দুই ফোনই 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ফ্ল্যাগশিপ A20 Pro চিপসেট, ট্রিপল 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, নতুন প্রজন্মের ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা দিয়ে সজ্জিত।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল মডেল iPhone Duo লঞ্চ হয়েছে 2,99,999 টাকায়। ফোন খুললে 7.6 ইঞ্চির বড় ফোল্ডিং ডিসপ্লে পাওয়া যাবে। এটি ভাঁজ করা অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহারের জন্য বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। পিছনে 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ডিভাইসটি 120fps-এ ডলবি ভিশনে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.