Xiaomi 18 Pro comes with a secondary rear display
Photo Credit: Xiaomi
Xiaomi 18 Pro ভারতে আসতে পারে ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে। সেপ্টেম্বরে শেষে চীনে রিলিজ হয়েছে শাওমির আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। শাওমি ইন্ডিয়া এ দেশে লঞ্চের তারিখ ঘোষণা করার আগেই ফোনটির দাম ফাঁস হয়েছে। Xiaomi 18 Pro-র অন্যতম আকর্ষণ হল ডুয়াল স্ক্রিন। সেকেন্ডারি ডিসপ্লে স্মার্টফোনটিকে অন্যদের থেকে আলাদা করেছে। পিছনে থাকা 2.7 ইঞ্চি স্ক্রিনে নোটিফিকেশন দেখা, দ্রুত বিভিন্ন সেটিংস কন্ট্রোল, মিনি-গেম খেলা, ও AI-এর সাহায্যে তৈরি কাস্টম কার্ড দেখার সুবিধা রয়েছে। এটি সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট ও 4,000 নিট ব্রাইটনেস অফার করে।
টিপস্টার যোগেশ ব্রারের দাবি, ভারতে Xiaomi 18 Pro-এর দাম 1.60 লক্ষ টাকা থেকে 1.70 লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই অনুমানের ভিত্তি হল ফোনটির গ্লোবাল প্রাইস। ইউরোপের বাজারে Xiaomi 18 Pro-এর দাম 1,399 ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1.45 লক্ষ টাকার সমান।
আমদানি শুল্ক ও অন্যান্য কর যোগ হওয়ার পর ভারতে ফোনটির দাম 1.6 লক্ষ থেকে 1.7 লক্ষ টাকায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। আবার চীনে ডিভাইসের বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 83,400 টাকার সমান। অর্থাৎ ভারতের বাজারে ফোনের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা।
জানিয়ে রাখি, শাওমি 18 প্রো-এ 6.4 ইঞ্চি অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে, যা ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে স্যামসাংয়ের মতো প্রাইভেসি ডিসপ্লে ফিচার আছে। ফোনটি রান করে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরে।
শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনে Leica-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। মেইন ক্যামেরায় f/1.67 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল Light Fusion 960 ইমেজ সেন্সর আছে। 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরায় Samsung HP5 সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সও দেওয়া হয়েছে।
ব্যাক ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে, যা ডলবি ভিশনের সাথে 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি, যার সাথে 90W হাইপারচার্জ এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.