Xiaomi 18 Pro

Xiaomi 18 Pro - ख़बरें

  • Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
    শাওমি ইন্ডিয়া X-এ Xiaomi 18 Pro মডেলের টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনকে "কামিং সুন" বলে উল্লেখ করা আছে। টিজারে একে নীল রঙে দেখা গিয়েছে। শাওমি 18 প্রো সিরিজের কথা না বলে শুধুমাত্র শাওমি 18 প্রো মডেলের নাম উল্লেখ করা হয়েছে। ফলে একটি ফোনই ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। গত বছর Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max চীনের বাজারে সীমাবদ্ধ রেখেছিল সংস্থা। পরিবর্তে ভারতে শুধু Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চ করা হয়েছিল। ফলে প্রথমবারের মতো ভারতীয় ক্রেতারা Pro সিরিজের পিছনে থাকা সেকেন্ডারি স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবে।
  • Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
    Xiaomi 18 Pro সিরিজ বুধবার চীনে লঞ্চ হল। এই লাইনআপে Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max অর্ন্তভুক্ত আছে। শাওমির দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পূর্বসূরী Xiaomi 17 Pro সিরিজের মতো নতুন ফোনগুলির ব্যাক প্যানেলে রিয়ার ডিসপ্লে আছে। ফোন দুটিতে প্রাইভেসি ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে। প্রযুক্তিটির সুবিধা হল ব্যবহারকারী সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে। কিন্তু সেখানে ঠিক কী চলছে, তা আশপাশে কেউ বুঝতে পারবে না। Xiaomi 18 Pro লাইনআপের ফোনে 8,500mAh পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 6 সিরিজের পাওয়ারফুল প্রসেসর, ও 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
    Xring O3 তিন ন্যানোমিটার ফেব্রিকেশন প্রযুক্তি ব্যবহার করে ডেভেলপ করেছে শাওমি। এই চিপে 24 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে।এতে 10টি কোরের সিপিইউ আছে। যার মধ্যে চারটি পারফরম্যান্স কোর এবং অন্য ছয়টি এফিশিয়েন্সি কোর। চিপে 16টি কোরের G2 Ultra NX GPU দেওয়া হয়েছে। শাওমির দাবি, চিপটি আনটুটু বেঞ্চমার্কে 5.22 মিলিয়ন স্কোর করেছে। ফলে এটি প্ল্যাটফর্মটিতে 5 মিলিয়নের গন্ডি অতিক্রম করা প্রথম মোবাইল প্রসেসরে পরিণত হয়েছে। এই চিপ সর্বপ্রথম ফ্ল্যাগশিপ Xiaomi 18 Fold স্মার্টফোন ও Pad 9 Pro Max ট্যাবে ব্যবহার করা হবে। এগুলি সেপ্টেম্বরে চীনে লঞ্চ হবে।
  • Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
    Redmi Note 17 সিরিজ চীনে লঞ্চ হল। Redmi Note 17-এর দাম 1,299 ইউয়ান (প্রায় 18,400 টাকা) থেকে শুরু, যেখানে Redmi Note 17 Pro-এর স্টার্টিং প্রাইস 1,599 ইউয়ান (প্রায় 22,690 টাকা)। স্ট্যান্ডার্ড মডেলটি রেডমির প্রথম ফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে পেয়েছে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। অন্য দিকে, Redmi Note 17 Pro আরও বড় 9,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। ফোনগুলি Dolby Atmos সাপোর্ট, 8MP সেলফি ক্যামেরা, 22.5W রিভার্স চার্জিং, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পাওয়া যাবে।
  • Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
    Xiaomi 18 Pro Max ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটির বা LOFIC প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবে। প্রযুক্তিটির মূল কাজ হল চমৎকার ডাইনামিক রেঞ্জ প্রদান। এটি ছবিতে আলো ও ছায়ার ভারসাম্য রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। ছবিতে অতিরিক্ত উজ্জ্বল ও অন্ধকার অংশ একসাথে নিখুঁতভাবে ফুটে ওঠে। এতে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরাও থাকবে, যা ম্যাক্রো ফটোগ্রাফিও সমর্থন করবে। এটি 3x অপটিক্যাল জুম অফার করবে বলে শোনা যাচ্ছে।
  • Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
    Xiaomi 18 Pro স্ট্যান্ডার্ড Xiaomi 18-এর মতো একই আকারের ডিসপ্লে পেতে পারে, যার নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এটি আসন্ন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করবে। এতে LOFIC প্রযুক্তি-সহ 200 মেগাপিক্সেল SmartSens প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এর সঙ্গে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে।
  • Xiaomi 18 Pro: শাওমির চমক, আসছে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
    Xiaomi বর্তমানে একজোড়া 200 মেগাপিক্সেল সেন্সর পরীক্ষা করছে। এই দুই সেন্সর একটি 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখা যেতে পারে। সরাসরি পোস্টে নাম উল্লেখ করা না হলেও, মনে করা হচ্ছে সেটি Xiaomi 18 Pro। গত বছর Xiaomi 17 Pro এবং 17 Pro Max ট্রিপল ক্যামেরা ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল। সেই অনুযায়ী উত্তরসূরী মডেলের তৃতীয় ক্যামেরায় 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকার সম্ভাবনা।
  • আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro?
    12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi।
  • Realme Narzo 10 বনাম Realme 6: দাম ও স্পেসিফিকেশন
    Realme Narzo 10-এর দাম 11,999 টাকা। 18 মে এই ফোন বিক্রি শুরু হবে।
  • আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে Mi 10 ও Mi 10 Pro
    শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র ফ্ল্যাগশিপ সিরিজের পরবর্তী দুটি ফোন Mi 10 ও Mi 10 Pro। গত বছর Xiaomi জানিয়েছিল Snapdragon 865 চিপসেট সহ এই দুই ফোন বাজারে আসবে।
  • শুরু হল Mi Super Sale: সস্তা হল একাধিক Xiaomi স্মার্টফোন
    Mi A2, Redmi Y3 আর  Poco F1 ফোন কেনার সময় এক্সচেঞ্জে অতিরিক্ত এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও এই সেলে সস্তা হয়েছে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Redmi 7, Redmi 7A, Redmi 6, Redmi 6 Pro সহ একাধিক Xiaomi স্মার্টফোন।
  • কবে লঞ্চ হবে Redmi 7? জানালো Xiaomi
    TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Redmi 7 ফোনটি দেখে গিয়েছিল। M1810F6LE মডেল নম্বরে সামনে এসেছিল এই ফোন। Redmi 7 ফোনে থাকবে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে, 3,900 mAh ব্যাটারি আর Android Pie অপারেটিং সিস্টেম।
  • বছরের শুরুতেই ধামাকা, সস্তা হল একাধিক Xiaomi প্রোডাক্ট
    সম্প্রতি 32 ইঞ্চি LED টিভির উপরে 28 শতাংশ থেকে GST কমিয়ে 18 শতাংশ করেছিল কেন্দ্র। সেই সিদ্ধানের প্রভাব সরাসরি পড়ল টিভিতে। এক মাস আগে Mi TV 4C Pro 32 আর Mi TV 4C Pro 49 টিভির দাম যথাক্রমে 1,000 টাকা ও 2,000 বাড়িয়েছিল Xaiomi।
  • Redmi Note 5 Pro এর থেকে কতটা ভালো Redmi Note 6 Pro?
    Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9।
  • এক নজরে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro
    Redmi 6A বেস ভেরিয়েন্টের দাম 5,999 টাকা, Redmi 6 বেস ভেরিয়েন্টের দাম 7,999 টাকা আর Redmi 6 Pro বেস ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই দামে বাজেট স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে Xiaomi।

Xiaomi 18 Pro - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »