Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max চলতি সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Xiaomi
Xiaomi 18 Pro is equipped with a two 200-megapixel cameras
Xiaomi 18 Pro সিরিজ এই সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। চাইনিজ টেক জায়ান্টটি Xiaomi 18 Pro ও Xiaomi 18 Pro Max বাজারে নিয়ে এসেছে। সংস্থা এবার গ্লোবাল মার্কেটে Xiaomi 18 Pro লাইনআপ নিয়ে আসার কথা জানিয়েছে। এই সিরিজের মডেল ভারতেও লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে তারা। প্রথমবার শাওমির ফ্ল্যাগশিপ Pro মডেল ভারতে আসতে চলেছে। এতদিন শুধু শাওমির প্রিমিয়াম নম্বর সিরিজের স্ট্যান্ডার্ড ও আল্ট্রা মডেল এ দেশে আনা হত। Xiaomi 18 Pro-এর অন্যতম আকর্ষণ হল সেকেন্ডারি স্ক্রিন। এটি Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা, ও 100W ওয়্যার্ড চার্জিং অফার করে।
X প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে শাওমি 18 প্রো-এর টিজার প্রকাশ করেছে শাওমির ভারতীয় শাখা। সেখানে ফোনটিকে "কামিং সুন" বলে উল্লেখ করা আছে। টিজারে ফোনটিকে নীল রঙে দেখা গিয়েছে। সেখানে শাওমি 18 প্রো সিরিজের কথা না বলে শুধুমাত্র শাওমি 18 প্রো মডেলের নাম উল্লেখ করা হয়েছে। ফলে একটি ফোনই ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।
গত বছর Xiaomi 17 Pro ও Xiaomi 17 Pro Max শুধুমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ রেখেছিল সংস্থা। পরিবর্তে ভারতে শুধু Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চ করা হয়েছিল। ফলে প্রথমবারের মতো ভারতীয় ক্রেতারা Pro সিরিজের পিছনে থাকা সেকেন্ডারি স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবে। পূর্বে শোনা গিয়েছিল, Pro ভ্যারিয়েন্ট ডিসেম্বরের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। তবে সংস্থা এখনও দিনক্ষণ ঘোষণা করেনি।
শাওমি 18 প্রো 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, HDR10+, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট আছে। ফোনের পিছনে একটি 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 100+ ডেডিকেটেড অ্যাপ, নোটিফিকেশন ফিড, ডিকম্প্রেশন গেম, এবং AI-জেনারেটেড কাস্টম অ্যাপ্লিকেশন সাপোর্ট করে।
Xiaomi 18 Pro মডেলে Leica-এর টিউন করা ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে f/1.67 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। পিছনের ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
শাওমির এই ফোনে 7,000mAh ব্যাটারি, 27W রিভার্স, 50W ওয়্যারলেস চার্জিং, IP66 + IP68 +IP69 রেটিং, Android 17 ভিত্তিক HyperOS 4, ইনফ্রারেড সেন্সর, ও Dolby Atmos আছে। চীনে হ্যান্ডসেটের দাম 5,999 ইউয়ান (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 86,000 টাকার সমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X500 Pro Max vs Oppo Find X10 Pro Max vs iPhone 18 Pro Max: Price, Specifications Compared
Best AI Meeting Note-Taking Apps for Hindi and English Transcription