12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi।
Redmi Note 9 Pro-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
লকডাউনের মধ্যে ই-কমার্স পরিষেবা শুরু হলেই Redmi Note 9 Pro বিক্রি শুরু করেছিল Xiaomi। 19 মে ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro। মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।
আপাতত শুধুমাত্র গ্রিন জোন ও অরেঞ্জ জোনে ডেলিভারি হবে। রেড জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে। আপনি রেড জোনে থাকলে মঙ্গলবারের ফ্ল্যাশ সেলে অংশ নিতে পারবেন না।
12,999 টাকায় এই ফোন লঞ্চ হলেও এপ্রিলে স্মার্টফোনে পণ্য পরিষেবা কর 12 শতাংশ থেকে 18 শতাংশ হওয়ার কারণে এই ফোনের দাম 1,000 টাকা বাড়িয়েছে Xiaomi। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে দুপুর 12 টা বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications