Xiaomi 18 Pro মডেলে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার অর্থ হল, Xiaomi 18 Pro Max একই ক্যামেরা সেটআপ পাবে।
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra features a 200-megapixel periscope telephoto camera
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে একাধিক ক্যামেরা থাকতে দেখা যাচ্ছে। 10,000 বাজেট থেকে উপরে ওঠার সাথে সাথে ক্যামেরার সংখ্যাও বাড়তে শুরু করে। কিন্তু নির্মাতারা সাধারণত একটি ক্যামেরার উপর জোর দিয়ে তাতে সবচেয়ে ভাল সেন্সর ব্যবহার করে। অন্য ক্যামেরা সেন্সরগুলি অনেক সময় শুধু সংখ্যা বাড়ানোর খাতিরে যোগ করা হয়। ব্যবহারিক দিক থেকে সুবিধা বোঝা যায় না। তবে Xiaomi 18 Pro সেই ধারণা বদলে দিতে পারে। রিপোর্ট বলছে, শাওমির এই স্মার্টফোনে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। দুটোই ফ্ল্যাগশিপ স্তরের সেন্সর হতে চলেছে।
স্মার্টফোন জগতের এক্সক্লুসিভ তথ্য ফাঁস করার জন্য পরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Xiaomi বর্তমানে একজোড়া 200 মেগাপিক্সেল সেন্সর পরীক্ষা করছে। এই দুই সেন্সর একটি 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখা যেতে পারে। সরাসরি পোস্টে নাম উল্লেখ করা না হলেও, অনুমান করা হচ্ছে সেখানে আসলে আপকামিং Xiaomi 18 Pro মডেলের কথা বলা হয়েছে।
Xiaomi 18 Pro মডেলে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার অর্থ হল, Xiaomi 18 Pro Max একই ক্যামেরা সেটআপ পাবে। 200 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে একটি প্রাইমারি সেন্সর হতে পারে। অন্য দিকে, দ্বিতীয় 200 মেগাপিক্সেল ক্যামেরাটি টেলিফটো বা পেরিস্কোপ টেলিফটো জুম ফটোগ্রাফির জন্য ব্যবহার হওয়ার সম্ভাবনা। Oppo Find X9s ও Find X10 Pro ফোনেও দু'টো 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার জল্পনা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর Xiaomi 17 Pro এবং 17 Pro Max ট্রিপল ক্যামেরা ইউনিটের সাথে লঞ্চ হয়েছিল। সেই অনুযায়ী উত্তরসূরী মডেলের তৃতীয় ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। আগে জানা গিয়েছিল যে, Xiaomi 18 সিরিজের প্রতিটি মডেলে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জার, ও উচ্চ পর্যায়ের ধুলো + জল প্রতিরোধী রেটিং থাকবে। এছাড়া, Xiaomi 18 সিরিজ সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ হয়নি।
প্রসঙ্গত Xiaomi 17 Pro Max এবং Xiaomi 17 Pro Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে। দুই ফোনের ফটোগ্রাফি সিস্টেম 50 মেগাপিক্সেল লাইট হান্টার 950L সেন্সর, 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 50 মেগাপিক্সেল সেন্সর আছে। Xiaomi 17-এর পাশাপাশি এগুলি বিশ্বের প্রথম স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹40,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
DoT Warns of Up to Rs. 50 Lakh Fine, Up to 3 Years' Imprisonment for Fraudulent SIMs and IMEI Tampering