Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে

Xiaomi 18 Pro Max ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, ও পারফরম্যান্সের দিক থেকে বড় আপগ্রেড পাচ্ছে।

Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Pro Max has a triple 50-megapixel rear camera setup

হাইলাইট
  • Xiaomi 18 Pro Max ফোনে LOFIC প্রযুক্তির 200MP মেইন ক্যামেরা থাকবে
  • স্মার্টফোনটি 2K রেজোলিউশনের 6.9 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে
  • Xiaomi 18 Pro Max শক্তিশালী 8.500mAh ব্যাটারি অফার করবে
বিজ্ঞাপন

Xiaomi 18 সিরিজ আবারও সংবাদের শিরোনামে। শাওমির নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলি আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে কিন্তু এখন থেকেই এই সিরিজের ফোনগুলো চর্চার কেন্দ্রবিন্দুতে। নতুন রিপোর্ট Xiaomi 18 Pro Max সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। ক্যামেরা সেটআপের দিক থেকে স্মার্টফোনটি মেজর আপগ্রেড পেতে চলেছে। এছাড়াও, পূর্বসূরী Xiaomi 17 Pro Max-এর তুলনায় আরও পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করছে কোম্পানি। ডিসপ্লে কোয়ালিটির নিরিখেও আসন্ন Xiaomi 18 Pro Max হতাশ করবে না বলে আশা করা হচ্ছে।

Xiaomi 18 Pro Max-এর আরও স্পেসিফিকেশন ফাঁস হল

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Xiaomi 18 Pro Max মডেলের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছেন। তার দাবি, প্রাথমিক সংস্করণে কাস্টম ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার হয়েছে। ডিসপ্লের চার পাশেই সমান প্রস্থের এবং অত্যন্ত সরু বেজেল রাখা হয়েছে।

উপরের তথ্যের সঙ্গে আগের বিভিন্ন প্রতিবেদনের মিল রয়েছে। সেখানে বলা হয়েছিল, শাওমি 18 প্রো মাক্স 2K রেজোলিউশনের 6.9 ইঞ্চি ওলেড ডিসপ্লে ও অত্যাধুনিক 2 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত Snapdragon প্রসেসর ব্যবহার করবে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হবে ক্যামেরা সিস্টেম।

ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, Xiaomi 18 Pro Max ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটির বা LOFIC প্রযুক্তির সঙ্গে একটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবে। LOFIC টেকনোলজির মূল কাজ হল চমৎকার ডাইনামিক রেঞ্জ প্রদান। এটি ছবিতে আলো ও ছায়ার ভারসাম্য রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। ছবিতে অতিরিক্ত উজ্জ্বল এবং অন্ধকার অংশ একসাথে নিখুঁতভাবে ফুটে ওঠে।

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে একটি দ্বিতীয় 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে, যা ম্যাক্রো ফটোগ্রাফিও সমর্থন করবে। অর্থাৎ, দূরের বিষয়বস্তুতে জুম করার পাশাপাশি, খুব কাছ থেকে ছোট বস্তু বা সুক্ষ্ম বিবরণ ক্যামেরাবন্দি করা যাবে। এটি 3x অপটিক্যাল জুম  অফার করবে বলে শোনা যাচ্ছে। ক্যামেরার টিউনিং-এর জন্য Leica-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে পারে শাওমি।

Xiaomi 18 Pro Max মডেলে "8K++" ব্যাটারি থাকার ইঙ্গিত করেছেন টিপস্টার। অর্থাৎ এর ক্যাপাসিটি হবে 8,000mAh-এর বেশি। আগের একটি লিকে 8,500mAh ব্যাটারি থাকার দাবি করা হয়েছিল। ফোনটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। উন্নত হার্ডওয়্যারের কারণে ডিভাইসটির দাম বেশি হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে মেমোরি চিপের সাপ্লাইয়ের অভাবে এমনিতেও নতুন মোবাইল ফোন কিনতে গেলে ছ্যাঁকা খেতে হচ্ছে। প্রসঙ্গত, Xiaomi 17 Pro Max গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় শুরুর দাম ছিল 5,999 ইউয়ান। যা তখন ভারতীয় মুদ্রায় প্রায় 74,700 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »