ভিডিও: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জানুয়ারী 2019 18:28 IST
হাইলাইট
  • ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসতে পারে Xiaomi
  • Twitter এ এই ট্যাবলেটের ভিডিও প্রকাশিত হয়েছে
  • সম্প্রতি একই ধরনের ডিভাইস সামনে এনেছে Samosung

Photo Credit: Twitter/ Evan Blass

খরবের শিরোনাম থেকে Xiaomi কে সরানো যাচ্ছে না। এবার ইন্টারনেটে নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে একটি ট্যাবলেট দেখা গিয়েছে। এই ট্যাবলেট খুব সহজে ভাঁজ করলেই স্মার্টফোন হয়ে যাচ্ছে। এই ডিভাইসে Android অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে। দেখে মনে হয়েছে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন ইন্সটল করা আছে। এছাড়াও ফোনে চিনা ভাষায় লেখা দেখা গিয়েছে। তাই মনে করা হচ্ছে এই ডিভাইসটি Xiaomi তৈরী করেছে।

 

আরও পড়ুন: ‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ' দিয়ে বাজার কাঁপাবে Poco F2

 

সম্প্রতি Twitter এ ইভান ব্লাস নামে এক ব্যাক্তি এই ভিডিও পোস্ট করেছেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেন নি ইভান। একটি অন্ধকার জায়গায় এই ভিডিও রেকর্ড করা হয়েছে। ফোল্ডিং ফিচার ছাড়া এই ডিভাইস সম্পর্কে কোন তথ্য এই ভিডিওতে জানানো হয়নি।

 

আরও পড়ুন: জানুয়ারি আপডেটে PUBG Mobile এ যোগ হবে এই ফিচারগুলি

 

 

ভিডিওতে দেখা গিয়েছে দীভাইসটিকে Google Maps ওপেন করা ছিল। ভাঁজ করার সাথে সাথেই নতুন ডিসপ্লের জন্য নিজে থেকেই মানিয়ে নিল Google Maps অ্যাপ। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে ফোল্ডেবেল ইন্টারফেসের জন্য কাজ শুরু করেছে Google।

Advertisement

 

আরও পড়ুন: কেমন হবে Samsung এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন?

Advertisement

 

সম্প্রতি একই ধরনের ফোল্ডেবেল ডিভাইস সামনে নিয়ে এসেছিল Samsung। শোনা যাচ্ছে 2019 সালে দিনের আলো দেখবে Samsung এর ফোল্ডেবেল ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Foldable Smartphone, Fold, Foldable Tablet
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.