Redmi Note 5 Pro এর থেকে কতটা ভালো Redmi Note 6 Pro?

বিজ্ঞাপন
Ankit Chawla, আপডেট: 1 অক্টোবর 2018 10:35 IST
হাইলাইট
  • দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdrahon 636 চিপসেট।
  • Redmi Note 6 Pro তে রয়েছে একটি নচ ডিসপ্লে
  • Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফিন ক্যামেরা

চারটি ক্যামেরা সহ থাইল্যান্ডে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro

 

সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro। থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। ইতিমধ্যেই ভারতে মিডরেঞ্জ সেগমেন্টে ঝড় তুলেছে Xiaomi Redmi Note 5 Pro। এবার Redmi Note 6 Pro ফোনে নতুন কী ফিচার যোগ হল। এক নজরে দেখে নেওয়া যাক।

Redmi Note 6 Pro বনাম Redmi Note 5 Pro এর দাম

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 6 Pro। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi Note 6 Pro। 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 16,999 টাকা।

Redmi Note 6 Pro বনাম Redmi Note 5 Pro এর স্পেসিফিকেশান

Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9।

দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdrahon 636 চিপসেট। আপাতত শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায় Redmi Note 6 Pro। তবে 4GB/6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায় Xiaomi Redmi Note 5 Pro। দুটি ফোনের স্টোরেজ 64GB। এছাড়াও Redmi Note 6 Pro ও Redmi Note 5 Pro ফোনের ভিতরে থাকছে 4000 mAh ব্যাটারি।

Advertisement

Redmi Note 5 Pro ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকলেও ফোনের সামনে রয়েছে সিঙ্গেল ক্যামেরা। সেখানে এক ধাপ একগিয়ে Redmi Note 6 Pro ফোনের সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.