দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 ফেব্রুয়ারি 2026 15:31 IST
হাইলাইট
  • AI প্রযুক্তির কারণে ঝুঁকিতে বেশিরভাগ হোয়াইট-কলার চাকরি
  • 2027 সালের মধ্যে অনেক ডিজিটাল নির্ভর বুদ্ধিদীপ্ত পেশা কার্যত বিলুপ্ত হবে
  • মাইক্রোসফ্ট AGI দিয়ে এন্টারপ্রাইজ মার্কেট দখল করতে চায়

Microsoft AI CEO warned that AI could automate most white-collar jobs within 12–18 months

Photo Credit: Unsplash/Scott Graham

কাজের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ধীরে ধীরে টের পাচ্ছে সবাই। AI প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে আগামী পাঁচ বছরে এমন সব পেশা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, যা মানুষের মেধা ছাড়া সম্পন্ন হওয়ার কথা ভাবাও যেত না। AI কম খরচে দক্ষতার সাথে কাজ করার কারণে প্রযুক্তি সংস্থাগুলি ইতিমধ্যেই বড় পরিসরে কর্মীসংখ্যা কমাতে শুরু করেছে। উদ্বেগ আরও বেড়েছে মাইক্রোসফ্টের (Microsoft) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রধান মুস্তাফা সুলেমানের (Mustafa Suleyman) বক্তব্যে। তিনি বলেছেন যে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কর্মক্ষেত্রের চেনা ছবি সম্পুর্ণ বদলে যাবে। 2027 সালের মধ্যে বেশিরভাগ হোয়াইট-কলার চাকরি খেতে শুরু করবে এআই।

2027 সালের মধ্যে AI হোয়াইট-কলার চাকরি নিশ্চিহ্ন করতে পারে 

ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে মুস্তাফা বলেন, যারা কম্পিউটারের সামনে বসে কাজ করেন — যেমন আইন, হিসাবরক্ষক, কোডিং, মার্কেটিং, কিংবা প্রোজেক্ট ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে, তাদের দৈনন্দিন কাজের বড় অংশ এআই দ্বারা স্বয়ংক্রিয় হতে পারে। অর্থাৎ মানুষের মেধার প্রয়োজন হবে না। 2027 সালের মধ্যে অনেক ডিজিটাল নির্ভর বুদ্ধিদীপ্ত পেশা কার্যত বিলুপ্তির মুখে পড়তে পারে।

মুস্তাফা সুলেমানের মতে, পডকাস্ট করা বা নিজের ব্লগ লেখা যতটা সহজ, ভবিষ্যতে নিজের এআই মডেল তৈরি করা ততটাই সরল হয়ে উঠবে। শুধু বড় কর্পোরেট সংস্থা নয়, সাধারণ মানুষও নিজেদের চাহিদা এবং প্রয়োজন অনুসারে কাস্টম AI এজেন্ট তৈরি করতে পারবে। যে সব কাজে একটা পুরো টিমের প্রয়োজন হত, যেখানে এআই একাই সব সামলে নেবে। কর্মক্ষেত্রে এই রূপান্তর উইপ্রো, টিসিএস, ও ইনফোসিসের মতো আইটি সংস্থাগুলোর জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দু'টোই নিয়ে আসতে পারে।

সুলেমান আরও বলেছেন, মাইক্রোসফ্ট পেশাদার স্তরের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই (AGI) দিয়ে এন্টারপ্রাইজ (ব্যবসায়িক কাজ) মার্কেট দখল করতে চায়। এজিআই এমন এক ধরনের উন্নত এআই, যা একজন রক্তমাংসের মানুষের মতো প্রায় সব কাজ করতে সক্ষম। সেই পাওয়ারফুল এআই মডেল পেশাদারদের মতো ডেটা বিশ্লেষণ, ডকুমেন্ট তৈরি, ও অন্যান্য কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।

সুলেমানের বক্তব্যে এটুকু স্পষ্ট, যাদের মূলত কম্পিউটারের সামনে বসে থেকে কাজ, তাদের অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। ডিজিটাল প্রযুক্তি নির্ভর অধিকাংশ পেশাগত কাজ আগামী 12 থেকে 18 মাসে সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে আসবে। কম্পিউটার আসার আগেও কাজ হারানোর শঙ্কায় ভুগেছিল মানুষ। কিন্তু কম্পিউটার উল্টে কোটি কোটি চাকরি সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে জোয়ার এনেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে নাকি মানুষের প্রয়োজন শেষ করবে, সেই প্রশ্নের উত্তর চলতি দশকেই স্পষ্ট হয়ে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.