Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর

Microsoft সোমবার 4,800 জন কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে, যা কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় 2.1 শতাংশ।

Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর

Photo Credit: Unsplash/ Vitaly Gariev

Microsoft is laying off 4,800 employees

হাইলাইট
  • Microsoft সোমবার 4,800 জন কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে
  • Xbox গেমিং বিভাগের প্রায় পাঁচজনের মধ্যে একজন কর্মী কাজ হারাবেন
  • সোমবারই 1,600 জনের চাকরি চলে গিয়েছে
বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গেই সঙ্কুচিত হতে শুরু করেছে কাজের বাজার। ঝড়ের গতিতে কর্মক্ষেত্রের রূপ বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে বিশ্বজুড়ে চলছে ছাঁটাইয়ের ঢেউ। সেই ঢেউয়ে এবার ফের নিজের নাম জুড়ল মাইক্রোসফটের (Microsoft)। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি সোমবার ঘোষণা করেছে যে, তারা 4,800 জন কর্মীকে ছাঁটাই করছে, যা কোম্পানির মোট কর্মীসংখ্যার প্রায় 2.1 শতাংশ। কৃত্রিম মেধার (AI) যুগে খরচ কমানো এবং ব্যবসার পুর্নগঠনের অংশ হিসাবে সফটওয়্যার জায়ান্টটি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই গতকাল বিল গেটসের সংস্থার শেয়ারদর 1.4 শতাংশ নিচে নেমে এসেছে।

Microsoft ছাঁটাই করছে 4,800 জন কর্মী

নতুন করে এত কর্মী সঙ্কোচনের বড় প্রভাব পড়েছে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স-এ (Xbox)৷ এক্সবক্সের প্রায় পাঁচজনের মধ্যে একজন কর্মী চাকরি হারাবেন। যার মধ্যে সোমবারই 1,600 জনের চাকরি চলে গিয়েছে বলে জানা গিয়েছে৷ আগামী কয়েক মাসে আরও কর্মী ছাঁটাই করা হবে।

কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান (Amy Colman) বলেছেন, "প্রযুক্তি তৈরি, ব্যবহার, ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি এখন দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সংস্থা পুনর্গঠনের পথে হাঁটছে।"

Xbox বিভাগে কর্মরত মোট 3,200 জন কর্মী ছাঁটাইয়ের কোপে পড়ছেন। চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) আশা শর্মা কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে এমনটাই জানিয়েছেন। বাকি 1,600 জন কর্মী 2027 অর্থবর্ষ জুড়ে ধাপে ধাধে চাকরি হারাবেন। প্রসঙ্গত, মাইক্রোসফট বিগত কয়েক বছরে Xbox গেমিংয়ের ব্যবসা সম্প্রসারণে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

2022 সালে 68.7 বিলিয়ন ডলার খরচ করে Activision Blizzard কিনে নিয়েছিল সফটওয়্যার সংস্থাটি, যা আজ পর্যন্ত গেমিং শিল্পে সবচেয়ে বড় অধিগ্রহণ। কিন্তু তার পরেও Sony Playstation এবং Nintendo-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থেকেছে তারা। এই পরিস্থিতির কারণে গেমিং ব্যবসার কৌশল নতুন করে পর্যালোচনার পথে হাঁটছে কোম্পানি।

রিপোর্ট বলছে, বড় প্রযুক্তি সংস্থাগুলির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে খরচের অঙ্ক চলতি বছর প্রায় 700 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তাই Microsoft, Amazon, এবং Meta-এর উপর এই বিপুল বিনিয়োগ থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বাস্তব আর্থিক ফল দেখানোর চাপ বাড়ছে। অ্যামি কোলম্যান অবশ্য স্পষ্ট করে বলেছেন, "সোমবার সে সব পদ ছাঁটাই করা হয়েছে, সেগুলো AI দিয়ে রিপ্লেস করা হচ্ছে না।"

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  2. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  3. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  5. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  6. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  7. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  8. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  9. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  10. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »