মাথায় বসবে ছোট্ট চিপ, সেই দিয়েই মস্তিষ্কের সংকেত পড়বে এই যন্ত্র

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 জুলাই 2019 16:28 IST
হাইলাইট
  • এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে এই ডিভাইস
  • এই যন্ত্র বসানোর জন্য একটি রোবট ব্যবহার করা হচ্ছে
  • ইতিমধ্যেই পশুর মাথায় সফলভাবে এই অস্ত্রোপচার করা হয়েছে

এই যন্ত্র বসানোর জন্য একটি রোবট ব্যবহার করছে নিউরালিঙ্ক

Photo Credit: YouTube/ Neuralink

প্যারালাইসড মানুষ নিয়ন্ত্রিত যন্ত্র চালাতে ও যে সব মানুষের মস্তিষ্কের রোগ রয়েছে তাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে নতুন এক যন্ত্র নিয়ে এল ইলন মাস্কের কোম্পানি Neuralink। নিউরালিঙ্কের তৈরী এই যন্ত্রে থাকবে কিছু চিপ। বাড়িতে সহজেই এই যন্ত্র ব্যবহার করা যাবে। এতদিন এই কাজ করতে বিশাল যন্ত্রের প্রযোজন হতো। এবার মাত্র কয়েকটি তার আর চিপের মাধ্যমে একই কাজ করা যাবে।

আপাতত এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে এই ডিভাইস। এফডিএ এর কাছ থেকে সবুজ সংকেত পেলেই মানুষের মস্তিষ্কে এই যন্ত্র পরীক্ষামুলকভাবে ব্যবহার শুরু হবে।

মাথার বাইরে এই যন্ত্র লাগানো যাবে। সেখান থেকে কোন তারের সংযোগ ছাড়াই মস্তিষ্কের সংকেত গ্রহণ করতে পারবে নতুন এই যন্ত্র।

রোগীর মাথায় মাথার মধ্যে 8 মিমি ছিদ্র করতে হবে সেখানে ‘থ্রেড' ঢুকিয়ে দেওয়া যাবে
ছবি: YouTube/ Neuralink

Advertisement

মাথার পাশে থাকা এই চিপ মস্তিষ্ক থেকে আসা সংকেত পড়তে পারবে। এছাড়াও সংকেত পাঠাতেও সক্ষম এই যন্ত্র। এই যন্তের জন্য রুগীর মাথায় মাথার মধ্যে 8 মিমি ছিদ্র করতে হবে সেখানে ‘থ্রেড' ঢুকিয়ে দেওয়া যাবে। একটি ‘থ্রেড' -এর ব্যাসার্ধ 4 থেকে 6 মাইক্রো মিটার। যা একটি মানুষের চুলের ব্যাসার্ধের এক তৃতীয়াংশ।

Advertisement

এই মুহুর্তে এই যন্ত্র বসানোর জন্য একটি রোবট ব্যবহার করা হচ্ছে। নিউরালিঙ্ক জানিয়েছে ইতিমধ্যেই পশুর মাথায় সফলভাবে এই অস্ত্রোপচার করা হয়েছে।

“এর ফলে একাধিক মস্তিষ্ক সম্পর্কিত রোগের সমাধান করা যাবে। এর ফলে মস্তিষ্কের সমস্যা বুঝে তার চিকিৎসা করতে সুবিধা হবে।” মঙ্গলবার এই কথা বলেন ইলন মাস্ক।

2016 সালে লিউরাললিঙ্ক নামে এই মেডিকেল রিসার্চ কোম্পানি শুরু করেছিলেন ইলন মাস্ক। বিশ্বের তাবড় নিউরোসাইন্টিস্টদের নিয়ে এই কোম্পানি শুরু করেছিলেন মার্কিন ধনকুবের। মানুষের মস্তিষ্কের মাথে কম্পিউটার যুক্ত করে বিভিন্ন যন্ত্র তৈরীর কাজ করছে এই মার্কিন কোম্পানিটি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Elon Musk, Neuralink, N1 sensor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  9. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.