মঙ্গল গ্রহে শহর তৈরী করতে কত খরচ হবে? জানালেন ইলন মাস্ক

ট্যুইটারে এক ব্যাক্তির প্রশ্নের উত্তরে মঙ্গল গ্রহে শহর তৈরীর হিসাব দিয়েছে ইলন মাস্ক। এই হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে একটি শহর তৈরী করতে মার্কিন সুরক্ষা বাজেটের 10 শতাংশ খরচ হবে।

মঙ্গল গ্রহে শহর তৈরী করতে কত খরচ হবে? জানালেন ইলন মাস্ক
বিজ্ঞাপন

এখনও মঙ্গল গ্রহের মাটিতে মানুষের পা পড়েনি। ইতিমধ্যেই প্রতিবেশি গ্রহে বসতি স্থাপন করার গবেষনা শুরু হয়েছে পৃথিবীতে। এই কাজে যে কোম্পানিগুলি সবথেকে এগিয়ে আছে তার মধ্যে অন্যতম স্পেস এক্স। এবার কোম্পানির প্রধান ও টেসলার মালিক ইলন মাস্ক জানালেন মঙ্গল গ্রহে বসতি স্থাপনে 100 বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ট্যুইটারে এক ব্যাক্তির প্রশ্নের উত্তরে মঙ্গল গ্রহে শহর তৈরীর হিসাব দিয়েছে ইলন মাস্ক। এই হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে একটি শহর তৈরী করতে মার্কিন সুরক্ষা বাজেটের 10 শতাংশ খরচ হবে।

ইলন মাস্কের হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে এক টন জিনিস পাঠাতে এক লক্ষ মার্কিন ডলার খরচ হবে। লাল গ্রহে এই ধরনের একটি শহর তৈরী করতে পৃথিবী থেকে কয়েক লক্ষ টন জিনিস পাঠাতে হবে। এর ফলে খরচ 100 বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

কয়েক দিন আগেই মাস্ক জানিয়েছিলেন মানব সভ্যতা টিকে থাকতে নতুন গ্রহ প্রয়োজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন ভবিষ্যতে তার মঙ্গল গ্রহে যাওয়ার সম্ভাবনা 70 শতাংশ। সেখানে পৌঁছানোর পরে ফিরে আসার সম্ভাবনা কম থাকলেও লাল গ্রহে যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চান না স্পেস এক্স প্রধান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »