2019 সালে 32 টি মহাকাশ অভিযান চালাবে ISRO

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জানুয়ারী 2019 11:49 IST

Photo Credit: ISRO

2019 সালে 32 টি মহাকাশ অভিযান চালাবে ISRO। সম্প্রতি এক শীর্ষ আধিকারিক এই কথা জানিয়েছেন।

“2019 সাল ISRO এর কাছে একটা চ্যালেঞ্জিং বছর। এই বছর 32টি মহাকাশ অভিভানের পরিকল্পনা রয়েছে।” সহকর্মীদের নতুন বছরের বার্তায় বলেন ISRO প্রধান কে সিভান।

এর মধ্যেই রয়েছে ‘চন্দ্রযান – ২' এর মতো গুরুত্বপূর্ণ অভিযান। এই অভিযানে চন্দ্র পৃষ্ঠে নামবে একটি যান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে 800 ক্টি টাকার ‘চন্দ্রযান – ২' মিশন শুরু হবে।

2021-22 সালে প্রহম মহাকাশে যাবেন ভারতীয়। 2019 সালে সেই অভিযানের কাজ শুরু করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সিভান বলেন, “এই বছর থেকেই ‘গগণযান' অভিযানে পুরোদমে কাজ শুরু হবে।”

 

আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে

2018 সালের 15 অগাস্ট ‘গগনযান' অভিযানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযানের ফলে ভারতীয়র মহাকাশে যাওয়ার স্বপ্ন পূর্ণ হবে।

সম্প্রতি একটি নতুন লঞ্চ প্যাড তৈরীর কাজে ব্যস্ত ISRO। সিভান বলেন “ভারতবাসীর বিপুল আস্থার কারনে এক বছরে 23 টি আলাদা অভিযানের জন্য 30,000 কোটি টাকা বরাদ্দ পেয়েছে ISRO।”

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.