থেমেছে ধুলিঝড়, অপরচুনিটি রোভারে প্রাণ ফেরানোর কাজ শুরু হল মঙ্গলে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 সেপ্টেম্বর 2018 12:38 IST

মঙ্গল গ্রহে বালি ঝড়ের জন্য অপরচুনিটি রোভার বন্ধ রাখতে হয়েছিল নাসাকে। এবার সেই যানে প্রাণ ফেরানোর কাজ শুরু করল মার্কিন মহাকাশ সংস্থা। সম্প্রতি এক বিবৃতিতে নাসা জানিয়েছে অপরচুনিটি রোভারকে আবার আগের ঠিক করে কাজ শুরু করার জন্য 45 দিন অনবরত চেষ্টা করা হবে।

জুন মাস থেকেই রোভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। লাল গ্রহে বিশাল ধুলিঝড়ের ফলে অপরচুনিটি রোভারের সোওলার প্যানেলে ধুলো জমে। ফলে কাজ করা বন্ধ করে দিয়েছিল এই রোভার। অবশেষে এই ধুলিঝড় কমে যাওয়ায় মঙ্গলে অপরচুনিটি রোভারে প্রাণ ফেরানোর কাজ শুরু করতে চলেছে নাসা।

এই প্রজেক্টের সাথে যুক্ত এক বিজ্ঞানী জানিয়েছেন অপরচুনিটি রোভারের 3,000  কিমি ব্যাসার্ধের মধ্যে কয়েকদিন ধরে কোন ধুলিঝড় দেখা যায়নি। অন্য এক বিজ্ঞানী জানিয়েছেন, “আমরা আশা করছি অপরচুনিটি রোভারের কাছ থেকে আমরা সাড়া পাবো। এবং তারপরেই এই যান অনলাইন নিয়ে আসার কাজ শুরু হবে।”

তবে এই কাজ করতেব সময় লাগবে প্রায় 45 দিন। “আমরা ভিন গ্রাহে আমাদের বন্ধুকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। 45 দিন পরেও তা সম্ভব না হলে আমরা অন্য উপায় চেষ্টা করব।” বলে জানিয়েছেন নাসার উচ্চপদস্থ এক অফিসার।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Opportunity, NASA
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.