লাল গ্রহে ধুলো ঝড়ের জন্য অপর্চুনিটি যানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে: NASA

যথেষ্ট আলোর অভাবেই অপর্চুনিটি যান কাজ করা বন্ধ করে দিয়েছে। মঙ্গলের মাটিতে সৌর বিদ্যুতে এই যান চলে। তাই অপর্চুনিটি যানের ব্যাটারি বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা এই যানের বেশিরভাগ যন্ত্রাংশ বন্ধ করে রেখেছেন।

লাল গ্রহে ধুলো ঝড়ের জন্য অপর্চুনিটি যানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে: NASA
বিজ্ঞাপন

জুন মাসে লাল গ্রহে ধুলো ঝড় শুরু হয়েছিল। এর পর থেকেই অপর্চুনিটি যানের সাথে আর যোগাযোগ করতে পারছে না NASA। 2001 এর ধুলো ঝড়ের সাথে তুলনা করে NASA বিজ্ঞানীরা জানিয়েছেন ধুলো ঝড় শেষ হয়ে লাল গ্রহে আবার সূর্য দেখা যাবে সেপ্টেম্বর মাসে। তখনই পৃথিবীর সাথে আবার যোগাযোগ থাপন করবে অপর্চুনিটি রোভার। এই সপ্তাহের শেষে এই এমনটাই জানিয়েছে NASA।

যথেষ্ট আলোর অভাবেই অপর্চুনিটি যান কাজ করা বন্ধ করে দিয়েছে। মঙ্গলের মাটিতে সৌর বিদ্যুতে এই যান চলে। তাই অপর্চুনিটি যানের ব্যাটারি বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা এই যানের বেশিরভাগ যন্ত্রাংশ বন্ধ করে রেখেছেন।

পপ্রায় পনেরো বছর আগে মঙ্গলের মাটিতে পা রেখেছিল অপর্চুনিটি যান। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন মঙ্গলের আবহাওয়া থেকে ধুলো বালির পরিমান কমে গেলেই আবার তা চলতে শুরু করবে। তবে অপর্চুনিটি আবার চলতে কয়েক দিন থেকে কয়েক মাস সময় লাগতে পারে।

মঙ্গলের আবহাওয়া পরিষ্কার হয়ে হেলে অপর্চুনিটির সৌরবিদ্যুৎ প্যানেলের উপরে মোটা ধুলোর আস্তরন পড়ে থাকবে। এর ফলেই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে পুনরায় এই যানের ব্যাটারি চার্জ হতে কিছুটা সময় লেগে যাবে। যদিও দমকা হাওয়া দিলে এই কাজ সহয়েই হয়ে যাবে বলে জানিয়েছেন NASA-র বিজ্ঞানীরা।

 এই মিশনের সদস্যরা বহু দিন ধরে এই যানের কাছ থেকে কোন বার্তা পাওয়ার অপেক্ষায় বসে আছেন। অন্যদিকে মঙ্গলে এই ঝড়ের উপর গবেষনা করার সুবর্ণ সুযোগ এসে হাজির হয়েছে বিজ্ঞানীদের সামনে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »