নতুন বছরের শুভেচ্ছা জানাতে বিশ্বব্যাপী WhatsApp মেসেজের নতুন রেকর্ড

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 15:38 IST
হাইলাইট
  • 31 ডিসেম্বর 24 ঘণ্টা সময়ের মধ্যে মোট দশ হাজার কোটি মেসেজ পাঠানো হয়েছে
  • এর মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা
  • ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে

নতুন বছরের প্রাক্কালে শুধুমাত্র ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। রোজই এই মেসেজিং সার্ভিস ব্যবহার করে কয়েকশো কোটি ছবি, ভিডিও ও মেসেজ পাঠানো হয়। যদিও নতুন বছরের প্রাক্কালে গোটা দশকের সব রেকর্ড চুরমার হয়ে গেল। নতুন বছরের আগে গোটা বিশ্বের গ্রাহকরা মোট দশ হাজার কোটি মেসেজ আদান প্রদান করেছেন। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে। মোট দশ হাজার কোটি মেসেজের মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা।

সম্প্রতি এক প্রেস বিবৃতিতে WhatsApp জানিয়েছে, 31 ডিসেম্বর 24 ঘণ্টা সময়ের মধ্যে মোট দশ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে। এর আগে কখনও এত কম সময়ে WhatsApp-এ এত মেসেজ পাঠানো হয়নি। এটাই এক দিনে WhatsApp মেসেজের রেকর্ড। WhatsApp জানিয়েছে মোট দশ হাজার কোটি মেসেজের মধ্যে 1200 কোটি ছবি পাঠিয়েছেন গ্রাহকরা।

গোটা বিশ্ব WhatsApp-এর এই বিপুল জনপ্রিয়তার সাথেই এক দিনে ভারতীয়দের এই বিশাল অংশগ্রহণ নজর কেড়েছে। WhatsApp জানিয়েছে নতুন বছরের প্রাক্কালে ভারত থেকে 2000 কোটি মেসেজ পাঠানো হয়েছে। যা গোটা বিশ্বের মোট মেসেজের পাঁচ ভাগের এক ভাগ। ভারতে গত কয়েক বছরে বিশাল সাফল্য পেয়েছে WhatsApp। এখনও প্রতি মাসে ভারতে গ্রাহক সংখ্যা হু হু করে বাড়ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.