iPad Air M4 has an 11-inch Liquid Retina Display
Photo Credit: Apple
অক্টোবর 8 থেকে শুরু হচ্ছে এই বছরের Amazon Great Indian Festival। সেলের তারিখ ঘোষণার পর এবার একের পর এক অফারের টিজার প্রকাশ করতে শুরু করেছে অ্যামাজন। Apple-এর পণ্যের প্রতি ক্রেতাদের টান বরাবরই বেশি থাকে। তাই আসন্ন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2026-এ 11 ইঞ্চির iPad Air M4 পাওয়া যাবে 20,000 টাকা ডিসকাউন্টে। একে "গ্রেটেস্ট ডিল অফ দ্য ইয়ার হিসেবে অভিহিত করছে সংস্থা। ক্রেতারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে দাম মেটালে সর্বোচ্চ 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে।iPad Air M4 ট্যাবটির প্রধান আকর্ষণ হল পাওয়ারফুল M4 প্রসেসর।
X প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে।
যদিও অফারের সঠিক দাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে টিজার অনুসারে ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। 20,000 টাকা ডিসকাউন্ট থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাড এয়ার এম4। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।
জানিয়ে রাখি, iPad Air M4 ট্যাবে 12 জিবি র্যাম, নয় কোরের জিপিইউ, ও 16 কোরের নিউরাল ইঞ্জিন আছে। এটি 11 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 2,360 x 1,640 পিক্সেল, 60 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Apple Intelligence সাপোর্ট ও iPadOS 26 রয়েছে।
ডিভাইসের পিছনে f/1.5 অ্যাপারচার ও 5x ডিজিটাল জুমের সাথে 12 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। এটি ইমেজ স্ট্যাবিলাইজেশন ও অটোফোকাস সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে। ট্যাবলেটে 39.59Wh ব্যাটারি রয়েছে, যা Wi-Fi ইন্টারনেটে 10 ঘন্টা ওয়েব ব্রাউজিং অফার করে।
প্রসঙ্গত, ম্যাকরিউমার্সের রিপোর্ট বলছে যে অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। সেখানে iPad Mini (2026) আত্মপ্রকাশ করতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ব্যবহার করতে পারে। ট্যাবে OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.