20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে

Amazon Great Indian Festival সেলে iPad Air M4 ট্যাবের দাম 69,900 টাকা বা তার চেয়েও কম হতে পারে।

20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে

Photo Credit: Apple

iPad Air M4 has an 11-inch Liquid Retina Display

হাইলাইট
  • iPad Air M4 প্রায় 20,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ হতে পারে
  • Amazon Great Indian Festival অক্টোবর 8 থেকে শুরু হচ্ছে
  • জুনে iPad Air M4 ট্যাবের দাম বেড়েছিল
বিজ্ঞাপন

অক্টোবর 8 থেকে শুরু হচ্ছে এই বছরের Amazon Great Indian Festival। সেলের তারিখ ঘোষণার পর এবার একের পর এক অফারের টিজার প্রকাশ করতে শুরু করেছে অ্যামাজন। Apple-এর পণ্যের প্রতি ক্রেতাদের টান বরাবরই বেশি থাকে। তাই আসন্ন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2026-এ 11 ইঞ্চির iPad Air M4 পাওয়া যাবে 20,000 টাকা ডিসকাউন্টে। একে "গ্রেটেস্ট ডিল অফ দ্য ইয়ার হিসেবে অভিহিত করছে সংস্থা। ক্রেতারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে দাম মেটালে সর্বোচ্চ 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে।iPad Air M4 ট্যাবটির প্রধান আকর্ষণ হল পাওয়ারফুল M4 প্রসেসর।

Apple iPad Air M4 মিলতে পারে 20,000 টাকা ছাড়ে

X প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে।

যদিও অফারের সঠিক দাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে টিজার অনুসারে ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। 20,000 টাকা ডিসকাউন্ট থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাড এয়ার এম4। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।

জানিয়ে রাখি, iPad Air M4 ট্যাবে 12 জিবি র‍্যাম, নয় কোরের জিপিইউ, ও 16 কোরের নিউরাল ইঞ্জিন আছে। এটি 11 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 2,360 x 1,640 পিক্সেল, 60 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Apple Intelligence সাপোর্ট ও iPadOS 26 রয়েছে।

ডিভাইসের পিছনে f/1.5 অ্যাপারচার ও 5x ডিজিটাল জুমের সাথে 12 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা আছে। এটি ইমেজ স্ট্যাবিলাইজেশন ও অটোফোকাস সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে। ট্যাবলেটে 39.59Wh ব্যাটারি রয়েছে, যা Wi-Fi ইন্টারনেটে 10 ঘন্টা ওয়েব ব্রাউজিং অফার করে।

প্রসঙ্গত, ম্যাকরিউমার্সের রিপোর্ট বলছে যে অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। সেখানে iPad Mini (2026) আত্মপ্রকাশ করতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ব্যবহার করতে পারে। ট্যাবে OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »