OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 জুন 2026 13:18 IST
হাইলাইট
  • OnePlus Pad 3 Pro ট্যাবের সামনে 13.2 ইঞ্চির 144 হার্টজ ডিসপ্লে আছে
  • এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে
  • Oneplus Pad 3 Pro বিশাল 13,380mAh ব্যাটারি ও আটটি স্পিকার অফার করে

OnePlus Pad 3 Pro comes with a 13,380mAh battery

Photo Credit: OnePlus

OnePlus Pad 3 Pro চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এটি  Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট। পারফরম্যান্সের নিরিখে নয়া ট্যাবটি ওয়ানপ্লাসের ইতিহাসে অন্যতম পাওয়ারফুল ডিভাইস। এতে ম্যাকবুকের মতো বড় 13.2 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি স্টাইলাস ইনপুট সাপোর্ট করার কারণে সরাসরি স্ক্রিনে নোট লিখতে বা আঁকতে পারবেন। এতে আটটি অনবোর্ড স্পিকার দেওয়া হয়েছে, যা বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। OnePlus Pad 3 Pro ট্যাবলেটে অসীম ক্ষমতাসম্পন্ন 13,380mAh ব্যাটারি, 16 জিবি র‍্যাম, Dolby Vision সাপোর্ট, ও ডুয়াল মাইক্রোফোন রয়েছে। অত্যাধুনিক হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ট্যাব মাত্র 5.94 মিমি পুরু।

OnePlus Pad 3 Pro ফিচার্স, স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস প্যাড 3 প্রো ট্যাবের সামনে 13.2 ইঞ্চি IPS ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাপডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3.4K রেজোলিউশন (3,392 x 2,400 পিক্সেল), এবং 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

ওয়ানপ্লাসের নয়া প্রিমিয়াম ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ট্যাবে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা LPDDR5X র‍্যাম ও হাই-পারফরম্যান্স UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

OnePlus Pad 4 এমনভাবে তৈরি হয়েছে, যাতে এটি অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে। এতে উন্নত ফাইল ম্যানেজমেন্ট টুলস, কিবোর্ড ও মাউস শেয়ারিং, ক্রস-ডিভাইস স্ক্রিন শেয়ারিং, এবং একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত ফিচার্স রয়েছে। ট্যাবের ওজন 672 গ্রাম।

OnePlus Pad 3 Pro দাম

OnePlus Pad 3 Pro বর্তমানে চীনে উপলব্ধ। ট্যাবটির দাম সেখানে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 68,400 টাকা) ও 5,400 ইউয়ান (প্রায় 75,500 টাকা)।

OnePlus Pad 3 Pro চাইনিজ মার্কেটে ডার্ক ব্রাউন ও লাইট গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। প্রসঙ্গত, OnePlus Pad 4 এপ্রিলের শেষে দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাবলেট হিসেবে লঞ্চ হয়েছিল।

 
KEY SPECS
Display 13.20-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 8-megapixel
Resolution 3392x2400 pixels
RAM 8GB
OS Android 16
Storage 256GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 13380mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
  2. Gemini Spark: গুগলের পার্সোনাল AI এজেন্ট লঞ্চ হল ভারতে, বদলে দিতে পারে মানুষের ডিজিটাল জীবন
  3. EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
  4. WhatsApp আনল পাঁচটি নতুন ফিচার, অ্যাপ ছাড়াই হবে অডিও ও ভিডিও কল, কথা শোনা যাবে আরও স্পষ্ট
  5. অবিশ্বাস্য সস্তায় AI ক্যামেরার স্মার্ট চশমা আনল Pebble, তৃতীয় চোখেই এবার হবে স্মার্টফোনের কাজ!
  6. Apple-এর বড় চমক, স্বাধীনতা দিবসের আগে 15,000 টাকা ক্যাশব্যাক অফার একাধিক মডেলে
  7. Vivo T5x 5G ফিউশন রেড লঞ্চ হল দেশে, 32MP ফ্রন্ট ক্যামেরা, 7200mAh ব্যাটারি, টার্বো প্রসেসর-সহ নজরকাড়া ফিচার্স
  8. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  9. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  10. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.