OnePlus Pad 3 Pro ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 13,380mAh ব্যাটারির সঙ্গে এসেছে।
Photo Credit: OnePlus
OnePlus Pad 3 Pro comes with a 13,380mAh battery
OnePlus Pad 3 Pro চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট। পারফরম্যান্সের নিরিখে নয়া ট্যাবটি ওয়ানপ্লাসের ইতিহাসে অন্যতম পাওয়ারফুল ডিভাইস। এতে ম্যাকবুকের মতো বড় 13.2 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি স্টাইলাস ইনপুট সাপোর্ট করার কারণে সরাসরি স্ক্রিনে নোট লিখতে বা আঁকতে পারবেন। এতে আটটি অনবোর্ড স্পিকার দেওয়া হয়েছে, যা বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। OnePlus Pad 3 Pro ট্যাবলেটে অসীম ক্ষমতাসম্পন্ন 13,380mAh ব্যাটারি, 16 জিবি র্যাম, Dolby Vision সাপোর্ট, ও ডুয়াল মাইক্রোফোন রয়েছে। অত্যাধুনিক হার্ডওয়্যার থাকা সত্ত্বেও ট্যাব মাত্র 5.94 মিমি পুরু।
ওয়ানপ্লাস প্যাড 3 প্রো ট্যাবের সামনে 13.2 ইঞ্চি IPS ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাপডাপ্টিভ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 540 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3.4K রেজোলিউশন (3,392 x 2,400 পিক্সেল), এবং 1,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ওয়ানপ্লাসের নয়া প্রিমিয়াম ট্যাবলেটের ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ট্যাবে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা LPDDR5X র্যাম ও হাই-পারফরম্যান্স UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
OnePlus Pad 4 এমনভাবে তৈরি হয়েছে, যাতে এটি অনেক ইউজারের কাছে ল্যাপটপের বিকল্প হয়ে উঠতে পারে। এতে উন্নত ফাইল ম্যানেজমেন্ট টুলস, কিবোর্ড ও মাউস শেয়ারিং, ক্রস-ডিভাইস স্ক্রিন শেয়ারিং, এবং একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত ফিচার্স রয়েছে। ট্যাবের ওজন 672 গ্রাম।
OnePlus Pad 3 Pro বর্তমানে চীনে উপলব্ধ। ট্যাবটির দাম সেখানে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,899 ইউয়ান (প্রায় 68,400 টাকা) ও 5,400 ইউয়ান (প্রায় 75,500 টাকা)।
OnePlus Pad 3 Pro চাইনিজ মার্কেটে ডার্ক ব্রাউন ও লাইট গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। প্রসঙ্গত, OnePlus Pad 4 এপ্রিলের শেষে দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ট্যাবলেট হিসেবে লঞ্চ হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications