লঞ্চের আগেই প্রকাশ করা হলো Redmi Pad 2 ট্যাবলেটটির ডিজাইন সহ রঙের বিবরণ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 10 জুন 2025 13:04 IST
হাইলাইট
  • Redmi Pad 2-ট্যাবলেটে WiFi এবং সেলুলার সংযোগ ব্যবস্থাকে সমর্থন করবে
  • ট্যাবলেটটি ডুয়াল-টোন রঙের সাথে আসতে পারে
  • Redmi Pad-এর উত্তরসূরী হিসেবে Redmi Pad 2 আসতে চলেছে

Redmi Pad 2 নীল এবং ধূসর রঙে আসবে বলে জানা গেছে

Photo Credit: X/Redmi

এখনকার দিনে পড়ার জন্য হোক বা কাজের জন্য একটি ট্যাবলেট থাকলে তা অনেক সহজ হয়ে যায়, তাই Redmi কোম্পানি নিয়ে আসতে চলেছে নতুন Redmi Pad 2। ইতিমধ্যেই কোম্পানি এটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। কোম্পানীর তরফে অ্যানড্রয়েড ট্যাবলেটটির ডিজাইন এবং রঙের বিকল্পগুলি টিজ করা হয়েছে।এই নতুন ট্যাবলেটে অনেক AI-ভিত্তিক ফিচার থাকবে এবং স্টাইলাস সমর্থন করবে বলে জানা গিয়েছে।পাশাপাশি এটিতে দিয়ে কল করার সুবিধাও যোগ করা হয়েছে। কোম্পানির মতে এটি সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে। Redmi Pad-এর তুলনায় এটি বড় ডিসপ্লে এবং বড় ক্যাপাসিটির ব্যাটারী পেয়েছে।

Redmi Pad 2-এর ভারতে লঞ্চ সম্পর্কিত তথ্য:

একটি X-পোস্টের মাধ্যমে রিডমি কোম্পানি জানিয়েছে যে, আগামী 18ই জুন Redmi Pad 2-ট্যাবলেটটি লঞ্চ হতে চলেছে। বিজ্ঞাপনমূলক একটি পোস্টারে দেখা যাচ্ছে যে, ফোনটি WiFi সহ সেলুলার সংযোগ ব্যবস্থাকে সমর্থন করবে।কোম্পানি কিছু না জানালেও আশা করা যাচ্ছে এটিতে 4G সংযোগ ব্যবস্থা দেওয়া হতে পারে।

Redmi Pad 2-ট্যাবলেটটি সম্মন্ধে অ্যামাজন এবং ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট লাইভ আছে, যা দেখে বোঝা যাচ্ছে যে, ট্যাবলেটটি এই দুই মাইক্রোসাইট থেকেই বিক্রি করা হবে। পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর থেকেও এটি কিনতে পাওয়া যাবে। ল্যান্ডিং পেজে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এটি স্টাইলাস সমর্থন করবে।

অনুমান করা হচ্ছে যে, ট্যাবলেটটিতে 11.5-ইঞ্চির ডিসপ্লে থাকবে যা 120Hz রিফ্রেশ-রেট সমর্থন করে। 8-মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা ও সামনে 5-মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। ট্যাবলেটটি MediaTek HELIO G99 প্রসেসর দ্বারা চালিত হতে পারে এবং এটিতে 8360mAh-ব্যাটারী থাকতে পারে।

এছাড়াও বিভিন্ন AI-ভিত্তিক ফিচার,যেমন- গুগুলের সার্কেল টু সার্চ থাকবে বলে টিজ করা হয়েছে।

ট্যাবলেটটি এই সেগমেন্টের এই প্রথম 120Hz-এর বড় ডিসপ্লে এবং বড় ক্যাপাসিটির ব্যাটারী পেতে চলেছে। সব দিক থেকে এই ট্যাবলেটটি এই সেগমেন্টের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

ডিজাইনের দিক থেকে এটি বিশ্বের বাজারে উন্মোচিত Redmi Pad 2-ট্যাবলেটটির মতো একই ডিজাইন পাবে।এটি ডুয়াল টোনের সাথে নীল এবং গ্রে রঙের সাথে বাজারে আসতে পারে।

অন্যদিকে Redmi Pad 2-ট্যাবলেটটির গ্লোবাল সংস্করণটি MediaTek Helio G100 আল্ট্রা চিপসেট পেয়েছে। এটি 4G বিকল্পে আসবে। ট্যাবলেটটিতে একটি 9000mAh-ব্যাটারী আছে, যেটি একবার চার্জের বিনিময়ে 19ঘণ্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করার দাবি করে।

Advertisement

গ্লোবাল সংস্করণটিতে 90Hz রিফ্রেশ-রেট যুক্ত 11-ইঞ্চির 2.5K ডিসপ্লে থাকার কথা বলা হয়েছে। মেটাল ইউনি-বডি ডিজাইনের সাথে এটি গ্রাফাইট-গ্রে এবং মিন্ট-গ্রিন রঙের সাথে কিনতে পাওয়া যাবে। এটি Android 15-ভিত্তিক HyperOS 2.0-দ্বারা চলবে।ট্যাবটিতে ডলবি অ্যাটমোস সমর্থিত একটি কোয়াড স্পিকার দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  2. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  3. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  4. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  5. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  6. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  7. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  8. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  9. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  10. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.