মাত্র 39 টাকা থেকে শুরু হচ্ছে জিও কোম্পানীর নতুন আন্তর্জাতিক রিচার্জের পরিকল্পনাটি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 14 অক্টোবর 2024 12:48 IST
হাইলাইট
  • Jio মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডায় 39টাকার বিনিময়ে 30 মিনিটের কল ক
  • এই পরিকল্পনাগুলি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ
  • রিলায়েন্স জিও সমস্ত পরিকল্পনাগুলিতে সাত দিনের বৈধতার সময় দিচ্ছে

Reliance Jio has also revised the pay-as-you-go rates for multiple international locations

Photo Credit: Reliance Jio

বিগত শুক্রবার রিলায়েন্স জিও 21টি দেশের জন্য নতুন আন্তর্জাতিক সাবস্ক্রাইবার ডাইলিং(ISD) রিচার্জ পরিকল্পনার ঘোষণা করেছে। টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি মিনিটের হিসেবে নতুন পরিকল্পনা চালু করেছে, যেটি প্রতিটি রিচার্জের বিনিময়ে নিয়োজিত “কল মিনিট” প্রদান করে। নতুন ISDরিচার্জের পরিকল্পনাগুলি 39টাকা থেকে শুরু হয় এবং 99 টাকা পর্যন্ত যায়। এই পরিকল্পনাগুলো প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই উপলব্ধ আছে। এছাড়াও নতুন পরিকল্পনাগুলির পাশাপাশি কোম্পানী কয়েকটি মূল আন্তর্জাতিক স্থানের জন্য “Pay-as-you-go”-পরিকল্পনাটির দাম সংশোধন করেছে। গ্রাহকের জন্য নতুন সংশোধিত দাম এবং “নতুন মিনিটের” পরিকল্পনাগুলি উপলব্ধ আছে।

রিলায়েন্স জিও নতুন ISD পরিকল্পনাগুলি প্রবর্তন করেছে:

একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোম্পানী নতুন ISD মিনিট পরিকল্পনাগুলির বিবরন দিয়েছেন।মিনিট পরিকল্পনাগুলি মূলত গ্রাহকদের কোনো অতিরিক্ত সুবিধা ছাড়াই একটি নির্দিষ্ট সংখ্যক কল মিনিট প্রদান করে।এগুলি Pay-as-you-go রিচার্জ পরিকল্পনা- গুলির থেকে ভিন্ন, যেখানে ব্যাবহারকারীদের ISD কলের জন্য মিনিট ভিত্তিক সীমাবদ্ধতাহীন একটি বিশেষ দামের পরিকল্পনা কিনতে হবে।যারা খুব বেশি সময় কাটানোর পরিবর্তে,আন্তর্জাতিক ছোটো কল করতে চান তাদের জন্য এই পরিকল্পনাগুলো খুবই উপযোগী।

Advertisement

নতুন রিলায়েন্স জিও মিনিট পরিকল্পনাগুলি শুরু হচ্ছে 39টাকা থেকে।এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আন্তর্জাতিক কলের জন্য উপলব্ধ৷পরিকল্পনাটি 30মিনিটের কল করার সময় দেয়।বাংলাদেশে 20 মিনিট কলের জন্য একটি নির্দিষ্ট 49টাকার মিনিটের পরিকল্পনা আছে।সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং এবং মালয়েশিয়াতে 15মিনিটের কলের জন্য গ্রাহকদের 49 টাকা দিতে হবে।

আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য 15মিনিট কলটির পরিকল্পনার দাম 69 টাকা।অন্যদিকে গ্রাহকদের যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স এবং স্পেনে 10মিনিট কল করার পরিবর্তে 79টাকা রিচার্জ পরিকল্পনাটি কিনতে হবে। 89টাকার রিচার্জ পরিকল্পনাটি চীন,জাপান এবং ভুটানে 15 মিনিটের কলের সময় প্রদান করে।
অবশেষে ব্যবহারকারীদের সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, তুরস্ক, কুয়েত এবং বাহরাইনে কল করার জন্য 99টাকা খরচ করতে হবে,যেটি 10মিনিট কলের সময় দেয়।

এই লখ্যভিত্তিক রিচার্জ পরিকল্পনাগুলি, ব্যবহারকারীদের যেই অঞ্চলে সংযুক্ত থাকতে চায়, শুধু সেই অঞ্চলের জন্যই অর্থপ্রদন করতে সাহায্য করে। এই পরিকল্পনাগুলো সমস্ত জিও প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইল সদস্যদের কাছে উপলব্ধ আছে। এছাড়াও এখানে, একজন ব্যাবহারকারী তাদের নম্বরে কতবার,একটি পরিকল্পনা রিচার্জ করবে তার কোনো সীমাবদ্ধতা নেই।সমস্ত পরিকল্পনাগুলি রিচার্জের দিন থেকে সাতদিন পর্যন্ত বৈধ থাকবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  2. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  3. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  4. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  5. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  6. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  7. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  8. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  9. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  10. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.