নতুন গ্রাহক টানতে আকর্ষনীয় অফার নিয়ে এল Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 এপ্রিল 2019 10:39 IST
হাইলাইট
  • 248 টাকার নতুন ফাস্ট রিচার্জ প্ল্যান নিয়ে এল Bharti Airtel
  • দিনে 1.4 GB ডেটা ব্যবহার করা যাবে
  • প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন

76 টাকা, 178 টাকা, 248 টাকা আর 495 টাকা ফাস্ট রিচার্জ প্ল্যানগুলি লঞ্চ করেছে Airtel

345 টাকা ও 559 টাকা ফাস্ট রিচার্জ প্ল্যান সরিয়ে 248 টাকার নতুন ফাস্ট রিচার্জ প্ল্যান নিয়ে এল Bharti Airtel। 229 টাকার ফাস্ট রিচার্জ প্ল্যানের পরিবর্তে বাজারে এল নতুন এই রিচার্জ প্ল্যান। এর ফলে 76 টাকা, 178 টাকা, 248 টাকা আর 495 টাকা ফাস্ট রিচার্জ প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন নতুন গ্রাহকরা। বিভিন্ন ভ্যালিডিটির সব কটি ফাস্ট রিচার্জে ডেটা সুবিধার সাথে থাকছে দিনে 100 তি SMS ব্যবহারের সুবিধা।

Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোওর্টে জানানো হয়েছে 229 টাকা ফাস্ট রিচার্জ সরিয়ে 248 টাকা ফাস্ট রিচার্জ নিয়ে এসেছে Airtel। 248 টাকার ফাস্ট রিচার্জে নতুন Airtel গ্রাহকরা দিনে 1.4GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গোটা দেশের সব সার্কেলের গ্রাহকরা 248 টাকা ফাস্ট রিচার্জ ব্যবহার করতে পারবেন।

Advertisement

495 টাকা ফাস্ট রিচার্জেও একই সুবিধা পাওয়া যায়। তবে 248 টাকায় 28 দিন ভ্যালিডিটি পাওয়া গেলেও 495 টাকায় থাকছে 84 দিন ভ্যালিডিটি। এছাড়াও 76 টাকা ফাস্ট রিচার্জে নতুন Airtel গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ভয়েস কল করতে 60 পয়সা খরচ হবে। থাকছে 100MB 2G/3G/4G ডেটা।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.