Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 জুন 2026 10:38 IST
হাইলাইট
  • Airtel Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম কমে এখন 99 টাকা
  • Airtel গ্রাহকরা 20টি OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন
  • প্ল্যানে Sony LIV, Lionsgate Play, ও Epic On-এর নাম অর্ন্তভুক্ত

Airtel has reduced the price of Xstream Play Premium for a limited period

Photo Credit: Airtel

Airtel লিমিটেড পিরিয়ড Summer OTT Sale নিয়ে হাজির হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা বিশেষ অফারের অধীনে মাত্র 99 টাকায় Airtel Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ দিচ্ছে। এই প্ল্যানে 20টি OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে। যার মধ্যে Sony LIV, Lionsgate Play, Epic On, Eros Now, ও Hungama-এর নাম রয়েছে। Airtel Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বৈচিত্র্যময় বিনোদন কনটেন্ট উপলব্ধ থাকার ফলে গ্রাহকদের সিনেমা, ওয়েব সিরিজ, এবং লাইভ স্পোর্টস দেখার অপশনের অভাব থাকবে না। দর্শকরা Gullak Season 5 উপভোগ করতে পারবে। একইসঙ্গে, ইংল্যান্ড ভারতীয় মহিলা ক্রিকেট দলের ম্যাচ দেখা যাবে।

Airtel-এর 99 টাকার প্ল্যানে কী কী সুবিধা আছে

এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন বর্তমানে বিশেষ অফারে স্রেফ 99 টাকায় মিলছে, যেখানে এর রেগুলার প্রাইস হল 149 টাকা। সাবস্ক্রাইবাররা একটি লগইনেই কুড়িটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবে। হিসাব করলে, এই প্ল্যানের দৈনিক খরচ প্রায় 3.30 টাকা, যা ওটিটি বিনোদনের জগতে অত্যন্ত সাশ্রয়ী বলা যেতে পারে।

এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত কুড়িটি OTT প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে Sony LIV, aha, Lionsgate Play, Sun NXT, Hungama, Eros Now, ShemarooMe, EPIC ON, Playflix, ManoramaMAX, Ultra, Chaupal, ShortsTV, Raj Digital TV, Klikk, NammaFlix, DocuBay, Addatimes, Jojo, ও Times Play।

কোথায় ও কীভাবে সাবস্ক্রাইব করবেন

আগ্রহী ক্রেতারা 99 টাকার Airtel Xstream Play প্রিমিয়াম সাবস্ক্রিপশন একাধিক মাধ্যমে পেয়ে যাবেন। এটি Airtel Thanks অ্যাপ্লিকেশন বা Xstream Play ওয়েবসাইটে গিয়ে সক্রিয় করা যাবে। যোগ্য গ্রাহকদের জন্য অফারটি ইতিমধ্যেই চালু হয়েছে।

এয়ারটেল গ্রাহকরা যদি নেটফ্লিক্স এবং জিওহটস্টার দেখতে চান, তাহলে 279 টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। প্ল্যানের ভ্যালিডিটি 1 মাস। এতে 1 জিবি ডেটার পাশাপাশি Netflix Basic, Jiohotstar Super, ZEE5 Premium, ও Airtel Xstream Play Premium সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। এছাড়াও, Airtel Xstream Play-এর মাধ্যমে 20টি OTT প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যাবে।

প্রসঙ্গত, Reliance Jio গত মাসে Jio OTT Pass লঞ্চ করেছে, যার দাম 200 টাকা। এটি এক রিচার্জে Amazon Prime Video, Hoichoi, YouTube Premium, ও Sony Liv-সহ 15টি প্রথম সারির OTT প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ও 1 হাজারের বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছে।

কোম্পানি 1,500 টাকার সাবস্ক্রিপশন মাত্র 200 টাকায় দেওয়ার দাবি করছে। Jio ওটিটি পাসের সঙ্গে 30 জিবি 4G/5G ডেটা আছে। তবে যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G পাবে। এটি অ্যাড-অন প্ল্যান হিসেবে উপলব্ধ। অর্থাৎ, আলাদা বেস প্ল্যানে থাকতে হবে। পাসটি 28 দিনের জন্য বৈধ৷ মনে রাখবেন, এতে ভয়েস কলিংয়ের সুবিধা নেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel Xstream Play, Telecom News, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.