আবার দাম বাড়াতে পারে Airtel; বিশাল আর্থিক লোকসানের মুখোমুখি সংস্থা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 ফেব্রুয়ারি 2020 17:48 IST
হাইলাইট
  • 1,035 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হল Airtel
  • আবার বাড়তে পারে ট্যারিফ
  • কোম্পানির মোট আয় হয়েছে 21,947 কোটি টাকা

গত ডিসেম্বরে পরিষেবার দাম বাড়িয়েছিল Airtel, আবার দাম বাড়তে পারে

2019-20 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) 1,035 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হল Airtel। 2018-19 আর্থিক বছরে একই সময়ে 86 কোটি টাকা লাভ করেছিল সুনীল মিত্তলের কোম্পানি।

বিশাল ক্ষতির রিপোর্ট সামনে আসার পরেই দাম পরিষেবার দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোম্পানির সিইও গোপাল ভিত্তাল। তিনি বলেন, টেলি যোগাযোগে নতুন প্রযুক্তি আনতে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই।

অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় হয়েছে 21,947 কোটি টাকা। যা গত বছরের একই ত্রৈমাসিকের থেকে 10.5 শতাংশ বেশি। 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে Airtel গ্রাহকরা 5,357 পিবি ডেটা খরচ করেছেন, যা গত বছরের তুলনায় 73 শতাংশ বেশি। সব দিক থেকে বৃদ্ধি হলেও দিনের শেষে লাভের মুখ দেখেনি গুরুগ্রামের কোম্পানিটি।

প্রিপেড রিচার্জের মুশকিল আসান! Google সার্চ-এ এল নতুন ফিচার

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই সময়ে ভারতে 15,797 কোটি টাকা আয় করেছে Airtel। যা 9.7 শতাংশ হারে গত বছরের তুলনায় বেড়েছে। 2019 সালের জুন – অগাস্ট ত্রৈমাসিকের কোম্পানির গ্রাহক প্রতি আয় ছিল 128 টাকা। যা অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়ে হয়েছে 135 টাকা। এই সময়ে মোট 2.1 কোটি গ্রাহক 4G নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছেন।

Advertisement

ডিসেম্বরে পরিষেবার দাম বাড়িয়েছিল Airtel। বিশেষজ্ঞরা বলছেন শুল্ক বৃদ্ধির প্রভাব কাগজে দেখতে আরও একটা ত্রৈমাসিক অপেক্ষা করতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel Earnings
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.