দেড় হাজার টাকা পর্যন্ত টকটাইমের প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 মে 2020 18:09 IST

899 টাকা ও 1,599 টাকা দামে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই দুই প্ল্যানে 1,500 টাকা টকটাইম, রোজ 2GB ডেটা ও আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। এই দুই প্ল্যানে 425 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত উড়িষ্যা সার্কেলের গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

1,500 টাকা প্ল্যানে আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা ও 1,500 টাকা টকটাইম। এই প্ল্যানে ভয়েস কল করতে প্রতি মিনিটে 20 পয়সা খরচ হবে। 1,599 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 425 দিন।

Advertisement

899 টাকা প্ল্যানে আনলিমিটেড ইনকামিং কল করা যাবে। সঙ্গে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা ও 100 টাকা টকটাইম। এই প্ল্যানে ভয়েস কল করতে প্রতি মিনিটে 20 পয়সা খরচ হবে। 899 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।

চলতি সপ্তাহেই প্রিপেড গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.