Bsnl

Bsnl - ख़बरें

  • Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
    ওপেনসিগন্যালের নভেম্বর, 2026-এর ভারতীয় রিপোর্ট অনুসারে, হোম ব্রডব্যান্ড পরিষেবার পাঁচটি সামগ্রিক বিভাগেই পুরস্কার জিতেছে এয়ারটেল। এমনকি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবার ক্ষেত্রেও জিওকে টেক্কা দিয়ে পাঁচটি বিভাগেই এগিয়ে সুনীল ভারতী মিত্তালের সংস্থা। ওপেনসিগন্যালের রিপোর্টে এয়ারটেলের সামগ্রিক নির্ভরযোগ্যতার স্কোর ছিল 486 পয়েন্ট। তাদের 100 থেকে 1,000 পয়েন্টের স্কেলে জিও ও বিএসএনএলের স্কোর ছিল যথাক্রমে 423 এবং 419। সংস্থা এই স্কোরের মাধ্যমে বিচার করেছে, কোনও বাড়ির একাধিক ডিভাইসে ইন্টারনেট ঠিকঠাক কাজ করছে কিনা ও কোনও বাধা ছাড়াই ভিডিও কল বা অনলাইন স্ট্রিমিং হচ্ছে কিনা।
  • Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
    ভারতে ওয়্যার্ড ব্রডব্যান্ড ইন্টারনেট মার্কেটে Jio, Airtel, ও BSNL, তিনটি টেলিকম সংস্থারই উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। গ্রাহক টানতে প্রতিযোগিতামূলক দামে বিভিন্ন প্ল্যান অফার করে সংস্থাগুলি। এখানে তিনটি কোম্পানির সবচেয়ে কম খরচের ব্রডব্যান্ড প্ল্যানের খুঁটিনাটি তুলে ধরা হল। জিওর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যানের দাম 399 টাকা। এটি সর্বোচ্চ 30এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করত দেয়। প্রত্যেক মাসে সর্বোচ্চ 3.3 টেরাবাইট ডেটা পাওয়া যায়।
  • Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
    নভেম্বর 1, 2026 থেকে Airtel, Jio, Vodafone Idea (Vi), ও BSNL গ্রাহকদের ফোনে কল এলে নম্বরের সঙ্গে কলারের নামও ভেসে উঠবে। অর্থাৎ যিনি ফোন করেছেন, তার আসল পরিচয় মোবাইলের পর্দায় দেখা যাবে। ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আগামী মাস থেকেই কলিং নেম প্রেজ়েন্টেশন বা সিএনএপি (CNAP) নামক বিশেষ পরিষেবাটি কার্যকর হচ্ছে। DoT জানিয়েছে, যদি নম্বরটি গ্রাহকের কনট্যাক্টে সেভ থাকে, তাহলে সেই নামই দেখানো হবে। আর নম্বর সেভ করা না থাকলে টেলিকম অপারেটরদের ডেটাবেসে কলার নিজের নামে যে তথ্য নথিভুক্ত করেছে, সেটিই ভেসে উঠবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে "ইন্টারন্যাশনাল কল" লেখা দেখা যাবে। ব্যবস্থাটি চালু রাখতে প্রতিটি টেলিকম সংস্থাকে, গ্রাহকদের নাম এবং ফোন নম্বর কানেকশন-সহ একটি ডেটাবেস তৈরি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।
  • 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
    বিএসএনএল 202 প্রিপেইড প্ল্যানে 300 মিনিট বা 5 ঘন্টা ভয়েস কল করা যাবে। 5 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 40 Kbps-এ নেমে আসবে। প্ল্যানটিতে মোট 100টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত আছে। ভয়েস ভাউচারটি এখন BSNL ওয়েবসাইট ও Self Care অ্যাপে দেখা যাচ্ছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করা হয়েছে। এটি কমপ্লিমেন্টারি ইন্সুরেন্সের সঙ্গে এসেছে। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সাইবার জালিয়াতির ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে।
  • BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
    বিএসএনএল বিমা পরিষেবার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে। এক লাখ টাকার দুর্ঘটনা বিমার আওতায় সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা অর্ন্তভুক্ত রয়েছে। 10,000 টাকা পর্যন্ত সাইবার ফ্রডের সুবিধা পেতে গেলে গ্রাহকের BSNL মোবাইল নম্বর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। জালিয়াতির ঘটনা সাত দিনের মধ্যে জানালে তবেই বিমার টাকা পাওয়া যাবে। BSNL আপাতত STV 202 ও ST 2,449 প্ল্যানে বিমার সুবিধা দিচ্ছে।
  • 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
    বিএসএনএল নতুন ও পোর্ট করা গ্রাহকদের মাত্র 1 টাকায় রিচার্জের সুবিধা দিচ্ছে। অফারটি অক্টোবর 12 পর্যন্ত ভ্যালিড। গ্রাহকরা যে কোনও নম্বরে যত খুশি কথা বলতে পারবে। দৈনিক 1 জিবি ডেটা দেওয়া হবে। প্রতিদিন মোট 100টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। সব সুযোগ-সুবিধা 24 দিন চালু থাকবে। 24 দিনের হিসেবে মোট 24 জিবি ডেটা ব্যবহার করা যাবে। 1 টাকার প্ল্যান শুধু একবারই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, একই সিমে দ্বিতীয়বার এক টাকার রিচার্জ করা যাবে না। তখন নিয়মিত প্ল্যানেই টাকা ভারতে হবে।
  • BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
    বিএসএনএল-এর ফ্রিডম 2.0 অফারের অধীনে নতুন গ্রাহকদের মাত্র 1 টাকায় সিম দেওয়া হবে। অফারটি আগস্ট 12 থেকে সেপ্টেম্বর 12 পর্যন্ত ভ্যালিড থাকবে। নতুন কানেকশনের সঙ্গে যত খুশি ফোনে কথা, প্রতিদিন 1 জিবি ডেটা, ও 100টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। সমস্ত বেনিফিট 24 দিন চালু থাকবে। এছাড়াও, BSNL তাদের সস্তার বার্ষিক প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি যোগ করেছে এবং 200 Mbps হাই-স্পিড ফাইবার ব্রডব্যান্ড কানেকশনে ছাড়ের ঘোষণা করেছে।
  • BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
    BSNL তাদের স্যাটেলাইট ফোনের দাম 1,34,166 টাকা রেখেছে। সংস্থার লক্ষ্য মূলত এমন ব্যবহারকারী, যারা প্রচলিত নেটওয়ার্ক কভারেজের বাইরে থাকে। যেমন, দুর্গম পাহাড়ি এলাকা, সমুদ্র, বনাঞ্চল বা দুর্যোগপ্রবণ অঞ্চল। সাধারণ ফোন প্রচলিত সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ফলে যে সমস্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের কভারেজ নেই, সেখানে ফোন অচল। কিন্তু বিএসএনএল স্যাটেলাইট ফোন যে কোনও স্থানে উপগ্রহ মারফত কথা বলা ও লিখিত বার্তা পাঠানোর সুবিধা দেয়।
  • BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
    বিএসএনএল মনে করিয়ে দিয়েছে, 51 টাকার প্ল্যানের অফার জুন 30 শেষ হচ্ছে। সেই কারণে তারা আগ্রহী ক্রেতাদের দ্রুত অফারের সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছে। এতে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 2GB ডেটা, ও প্রতিদিন 100টি ফ্রি SMS অর্ন্তভুক্ত।
  • Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
    বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য 51 টাকার প্ল্যান এনেছে। মূলত যারা নম্বর পোর্ট করতে চাইছেন বা নয়া সিম কিনতে চান, তাদের কথা মাথায় রেখে প্ল্যানটি আনা হয়েছে। এতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। দেশের যে কোনও নম্বরে আনলিমিটিড কলিং, রোজ 100টি SMS, এবং দৈনিক 2 জিবি ডেটা মিলবে। গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে BSNL সিম কার্ড পাবেন৷ অফারটি শুধুমাত্র নতুন সংযোগ ও পোর্ট করতে ইচ্ছুক গ্রাহকদের জন্য বৈধ৷
  • BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
    যদি দ্বিতীয় সিম হিসেবে দৈনন্দিন ব্যবহারের জন্য নম্বর চালু রাখতে চান, তাহলে BSNL-এর 1 টাকার প্ল্যানের কোনও বিকল্প নেই। এতে 299 টাকার রিচার্জ প্যাকের সমস্ত সুবিধা উপলব্ধ। 1 টাকা খরচ করে নতুন সিম, 30 দিনের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল, এবং প্রতি দিন 2 জিবি 4G ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে 40kbps-এ।।
  • Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
    রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া (ভি) ও ভারত সঞ্চার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে, বর্তমানে উভয় সংস্থার মূল অংশীদার হল ভারত সরকার। আলোচনার মধ্যে রয়েছে টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, এবং স্পেকট্রাম শেয়ারিং সংক্রান্ত বিষয়। যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে নেটওয়ার্ক কভারেজ আরও উন্নত হবে। 5G পরিষেবা দ্রুত রোলআউট হবে বলে আশা করা যায়।
  • BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
    বিএসএনএল তাদের নতুন অ্যাড অন প্যাকের দাম 499 টাকা রেখেছে। গ্রাহকরা যে কোনও সক্রিয় প্ল্যানের সাথে এই অ্যাড অন চালু করতে পারবে, যার মাধ্যমে তিন মাস জিওহটস্টার, জি5, ও সনিলিভের অ্যাক্সেস পাওয়া যাবে। গ্রাহকরা মোবাইল ডিভাইস ও টেলিভিশন — উভয় মাধ্যমে বিনোদন এবং স্পোর্টস ভিডিয়ো দেখতে পারবে।
  • BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
    যদি দ্বিতীয় সিম হিসেবে দৈনন্দিন ব্যবহারের জন্য নম্বর চালু রাখতে চান, তাহলে BSNL এর 1 টাকার প্ল্যানের কোনও বিকল্প নেই। এতে 299 টাকার রিচার্জ প্যাকের সমস্ত সুবিধা উপলব্ধ। তবে অফার খুব সীমিত সময়ের জন্য উপলব্ধ। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই।
  • BSNL আনল রিপাবলিক ডে স্পেশাল রিচার্জ প্ল্যান, দিনে 7 টাকায় 2.6 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং
    বিএসএনএল ভারত কানেক্ট 26 প্ল্যানের দাম 2,626 টাকা রাখা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় 218 টাকা খরচ৷ দিনের হিসেবে প্রায় 7 টাকা। প্রিপেইড প্ল্যানের মেয়াদ পুরো এক বছর। এটি দিনে 100টি ফ্রি SMS, 2.6 জিবি ডেটা/ডেইলি, এবং আনলিমিটেড ভয়েস কলিং বেনিফিট দিচ্ছে।।

Bsnl - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »