BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!

BSNL VoWiFi ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে কল করতে দেয়।

BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!

Photo Credit: BSNL

BSNL লঞ্চ করল VoWiFi পরিষেবা

হাইলাইট
  • BSNL ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi পরিষেবা চালু করেছে
  • ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড ব্যবহার করে ভয়েস কল করা যাবে
  • এই পরিষেবা ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে
বিজ্ঞাপন

4G চালুর পর থেকেই পরিষেবা উন্নত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি দেশজুড়ে e-SIM (ডিজিটাল সিম) পরিষেবার সূচনা করেছে। এবার তারা ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi চালুর ঘোষণা করল। এটি এমন একটি প্রযুক্তি যা মোবাইলে দুর্বল নেটওয়ার্ক থাকা অবস্থায় বা নেটওয়ার্ক পুরো চলে গেলেও, ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করতে দেয়। আবার ইনকামিং VoWiFi কল ধরতে দেয়। এর ফলে সিগন্যাল দুর্বল কিন্তু ইন্টারনেটের সুবিধা আছে, এমন জায়গাতেও নিরবচ্ছিন্নভাবে কথা বলা সম্ভব হয়। এতদিন বেসরকারি সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম লেখাল বিএসএনএল।

BSNL VoWiFi কীভাবে কাজ করবে

বিএসএনএল ভিওওয়াইফাই ফিচারটি দুর্বল মোবাইল সিগন্যালযুক্ত এলাকায় ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে কল পরিষেবা চালু রাখে। এটি ঘরের ভিতর বা কম সিগন্যাল জোনে বসবাসকারী ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর। তবে এই ফিচারের সুবিধা নিতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন হবে।

বর্তমানে ভারতে বিক্রিত বেশিরভাগ Android ফোন বা iPhone মডেলে প্রযুক্তিটি উপলব্ধ। VoWiFi কলের কোয়ালিটি যেমন বাড়ায়, তেমনই কল ড্রপের সম্ভাবনা কমিয়ে দেয়। ইনডোরেও স্পষ্ট ভয়েস কল করা যায়৷ বিএসএনএল ভিওওয়াইফাই পরিষেবার সবথেকে বড় সুবিধা হল, Wi-Fi ব্যবহার করে কল করার জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না।

সংস্থা তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত করেছে। এবং তারা আরও জানিয়েছে যে, এই পরিষেবা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করবে। তবে এই পরিষেবা বর্তমানে দেশের দক্ষিণ এবং পশ্চিমাংশে উপলব্ধ। অন্যান্য সার্কেলেও শীঘ্রই লঞ্চের পরিকল্পনা আছে।

প্রসঙ্গত, টাটা কমিউনিকেশনস-এর সঙ্গে জোট বেঁধে গত সপ্তাহে দেশব্যাপী ই-সিম পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। মোবাইলে QR কোড স্ক্যান করেই ই-সিম চালু করা যাবে। টাটার ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে সংস্থাটি তাদের বিপুল সংখ্যক গ্রাহকদের সহজে ও নিরাপদভাবে ই-সিম সক্রিয় ও ফিজিক্যাল সিমের প্রয়োজন ছাড়াই নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ করবে।

বিএসএনএল বর্তমানে প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, এবং দক্ষিণ কোরিয়ার কাছে। ভারতীয় ডাক বিভাগের সঙ্গেও এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে তারা। ভারতের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড পাওয়া যাবে ও রিচার্জের সুবিধা মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  2. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  3. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  7. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  8. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  9. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  10. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »